Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

নির্মীয়মাণ মেট্রোর পিলার ভেঙে পড়ে মৃত্যু একজনের, আহত ৪, দুমড়েমুচড়ে গেল একাধিক গাড়ি

মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে (Accident in Mumbai)। পাশাপাশি সব আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার, এমন ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে।

নির্মীয়মাণ মেট্রোর পিলার ভেঙে পড়ে মৃত্যু একজনের, আহত ৪, দুমড়েমুচড়ে গেল একাধিক গাড়ি

মুম্বইয়ে দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 February 2026 16:21

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দে শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Mumbai)। ব্যস্ত এলবিএস রোডে নির্মীয়মাণ মেট্রো রেলের একটি পিলারের অংশ হঠাৎ ভেঙে (metro construction pillar collapsed) অটোরিকশার উপর আছড়ে পড়ায় ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়। দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ ঘটে এই বিপর্যয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, জনসন অ্যান্ড জনসনের কারখানার সামনে ব্যস্ত রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যেই রাস্তাজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়, থমকে যায় যান চলাচল।

দুর্ঘটনার (Mumbai Accident) জেরে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের নাম রামধন যাদব। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন, রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫), মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) এবং দীপ রুহিয়া (৪০)। এর মধ্যে রাজকুমারের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে নিকটবর্তী হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি রীতিমতো আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) দাবি, ঘটনার সময় একের পর এক অটো, গাড়ি, স্কুটার রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আচমকা পিলারের সিমেন্টের বড়সড় চাঙড় নীচ দিয়ে যাওয়া অটোর উপর ভেঙে পড়ে। মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। পরে স্থানীয়রা ও দমকল মিলিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মুম্বইয়ের মেয়র রিতু তাওড়ে, তিনি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

এদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে (Accident in Mumbai)। পাশাপাশি সব আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার, এমন ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে।

দুর্ঘটনার দায় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র রিতু তাওড়ে। তাঁর কথায়, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এমএমআরডিএ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতির কারণেই এই বিপর্যয়।” তিনি আরও জানান, ঘটনাটি কোনওভাবেই মেনে নেওয়া হবে না এবং এর পিছনে থাকা ইঞ্জিনিয়ার, ঠিকাদার ও পরামর্শদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই অডিটের নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিলারের ভাঙা অংশ ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। নির্মীয়মাণ সংস্থার কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন। মুলুন্দের ব্যস্ত রাস্তায় এহেন দুর্ঘটনায় প্রশ্ন উঠছে নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের আতঙ্ক এখনও কাটেনি।


```