মাঝআকাশের এই বিপদ এয়ার ইন্ডিয়ার সজাগতা ও পেশাদারিত্বের নজির রাখল।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 August 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: মাঝআকাশেই হঠাৎ ভয়াবহ পরিস্থিতি। নয়াদিল্লি থেকে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়ার বিমানে (ফ্লাইট এআই-২৮০৭) এক মহিলা যাত্রীর (Passenger) নাক দিয়ে হু-হু করে বেরোতে শুরু করে রক্ত। চরম আতঙ্ক ছড়াল কেবিনে। তবে উপস্থিত বুদ্ধি আর পেশাদারিত্বে পরিস্থিতি সামাল দিলেন এয়ার ইন্ডিয়ার (Air India) কেবিন ক্রু ও পাইলট (Pilot's Intervention)।
ঘটনার প্রত্যক্ষদর্শী মারিও দা পেনহা এক্স-এ (পূর্বতন টুইটার) লিখেছেন, ‘‘আমার আসনের পিছনের সিটে বসা এক মহিলার হঠাৎ প্রচণ্ডভাবে রক্তপাত শুরু হয়। মুহূর্তেই কেবিন ক্রু ছুটে আসেন এবং গ্লাভস পরে চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করতে থাকেন।’’
চাপের পরিস্থিতিতেও ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা শান্ত থেকে যাত্রীকে সামলেছেন বলে জানিয়েছেন তিনি। মেডিক্যাল ওয়েস্ট বিশেষ ব্যাগে সংগ্রহ করা হয়। এদিকে, পাইলটও পরিস্থিতির গুরুত্ব বুঝে ফ্লাইটের সময়সূচি এগিয়ে দেন। নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই নামানো হয় বিমানকে বেঙ্গালুরু বিমানবন্দরে। সেখানে আগে থেকেই চিকিৎসক অপেক্ষা করছিলেন। বিমান নামতেই দ্রুত উঠে গিয়ে চিকিৎসা শুরু করেন তিনি।
My @airindia flight AI 2807 from New Delhi to Bengaluru tonight witnessed an extremely distressing medical situation. A woman in the seat behind me began bleeding profusely and incessantly through her nose.
The flight attendants handled their high-pressure task very well,…— Mario da Penha (@mleccha) August 23, 2025
দা পেনহা লিখেছেন, ‘‘এত দক্ষতার সঙ্গে গোটা ঘটনাটা সামলেছেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা এবং বেঙ্গালুরু বিমানবন্দরের স্টাফরা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি মহিলা যাত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’
মাঝআকাশের এই বিপদ এয়ার ইন্ডিয়ার সজাগতা ও পেশাদারিত্বের নজির রাখল।