ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 15 February 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো: মেট্রো স্টেশন থেকে কাতারে কাতারে বেরিয়ে আসছেন যাত্রীরা। তবে টিকিট জমা দেওয়ার কোনও হেলদোল তো নেই, উল্টে স্বয়ংক্রিয় গেট টপকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষকে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুল্লোড় শুরু হয়েছে। সম্প্রতি দিল্লি মেট্রোর এমন অচলাবস্থার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
শনিবার অবিনাশ কে এস নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে পুরো বিষয়টি পোস্ট করেন। ভিডিওটি সামনে আসতেই অনেকেই তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তাঁর অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারি রাতে জামা মসজিদ মেট্রো স্টেশনে এমন ঘটনা ঘটেছে।
Delhi Metro Rail Corporation (DMRC) tweets
— Avinash K S???????? (@AvinashKS14) February 15, 2025
"In reference to a viral video circulating on social media regarding some passengers jumping over AFC gates to exit, DMRC would like to inform that said incident is reported from Jama Masjid Metro station on Magenta Line on the
+1 pic.twitter.com/uJpXLVRvy3
বিষয় নিয়ে বিতর্ক শুরু হতেই দিল্লি মেট্রো ভিডিয়োর সত্যতা স্বীকার করেছে। মেট্রো কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ কয়েক জন যাত্রী মেট্রোর স্বয়ংক্রিয় গেটের উপর দিয়ে ঝাঁপ দিয়ে বেরোচ্ছে।
দিল্লি মেট্রো জানায়, লাইন মেরামতির কাজ চলছিল। বেশ কিছু যাত্রী স্বয়ংক্রিয় দরজা টপকে স্টেশন থেকে বেরিয়ে আসেন। নিরাপত্তাকর্মী এবং অন্য মেট্রো কর্মীরা ওই ধরনের যাত্রীদের পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
Delhi Metro Rail Corporation (DMRC) tweets "In reference to a viral video circulating on social media regarding some passengers jumping over AFC gates to exit, DMRC would like to inform that said incident is reported from Jama Masjid Metro station on Magenta Line on the evening… pic.twitter.com/udeutleKiq
— ANI (@ANI) February 15, 2025
জানা গিয়েছে, ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মেট্রো আধিকারিকদের মতে, দু’দিক থেকে দু’টি ট্রেন একই সময়ে স্টেশনে পৌঁছলে যাত্রীদের ভিড় বেড়ে যায়। অভিযোগ, এমন সময় একটি গেট আচমকাই কাজ করা বন্ধ করে দেয়। যার ফলে ভিড় আরও বাড়ে।
এরপর মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের পাশের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার অনুমতি দিলে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর।