প্রায় ১৫ মিনিট ধরে যুবকের একটি পা বাসের ভিতরে ছিল এবং অন্য পায়ের কিছুটা অংশ ছিল বাসের দরজার বাইরে। এইভাবেই ব্যাথা ও যন্ত্রণা সহ্য করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
_0.jpg.webp)
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 8 June 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: গন্তব্যে পৌঁছনোর তাড়ায় ছুটছিলেন এক যুবক। বাস আসতেই দ্রুত ওঠার চেষ্টা করেন তিনি। একটানা ১৫ মিনিট এক পায়ে ঝুলেই দাঁড়িয়ে রইলেন যাত্রী। সুরাতের (Surat Viral Video) এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় (Socia Media) সমালোচনার ঝড়।
ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত বাসে ওঠার সময় যুবকের একটি পা ভিতরে ঢুকে গেলেও, অন্য পা আটকে যায় দরজায়। একটানা তিনি ওই অবস্থায় এক পায়ে দাঁড়িয়ে ছিলেন (Passenger struggling to free his foot )। চালক বিষয়টি দেখতে পেলেও গুরুত্ব না দিয়ে বাস চালিয়ে যান নির্দ্বিধায়। ফলে প্রায় ১৫ মিনিট এইভাবেই ব্যাথা ও যন্ত্রণা সহ্য করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এই ঘটনাটি এক ভয়াবহ অবহেলার নিদর্শন হয়ে উঠেছে।
চোখে না পড়ার অজুহাত তোলা কঠিন, কারণ অসহায় অবস্থায় যুবকের চোখে মুখে স্পষ্ট ছিল যন্ত্রণা ও আতঙ্কের ছাপ। শুধু চালকই নন, অভিযোগ উঠেছে বাসের কনডাক্টর এবং অন্য যাত্রীরাও সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। পরিবহণ ব্যবস্থার গাফিলতি এবং যাত্রী নিরাপত্তার প্রতি দায়িত্বহীন মনোভাব নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
সুরাতের (Surat Incident) এই ঘটনার জেরে পরিবহণ ব্যবস্থা এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একজন মানুষের জীবন ঝুঁকিতে ফেলে চালকরা কি দায়মুক্ত থাকতে পারেন? নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ হয়ে লিখেছেন, "এভাবে একজন মানুষের জীবন নিয়ে খেলা করা যায় না।" তাঁরা চাইছেন দ্রুত তদন্ত হোক এবং দোষী চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। অনেকেই বলছেন, চালকদের শুধু গাড়ি চালাতে শেখানো নয়, তাঁদের মধ্যে দায়িত্ববোধ ও মানবিকতা গড়ে তোলাও জরুরি।