Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খুব অল্প টাকায় সব সামলাই', এবার সংসার খরচ নিয়ে মুখ খুললেন টুইঙ্কেল-কাজল

'মিসেস ফানিবোনস' টুইঙ্কল খান্নার সেন্স অফ হিউমার আর অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি, সবমিলিয়ে জমে উঠল পডকাস্ট। 

'খুব অল্প টাকায় সব সামলাই', এবার সংসার খরচ নিয়ে মুখ খুললেন টুইঙ্কেল-কাজল

টুইঙ্কল খান্না ও কাজল দেবগন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 June 2025 10:52

দ্য ওয়াল ব্যুরো: 'মিসেস ফানিবোনস' টুইঙ্কল খান্নার সেন্স অফ হিউমার আর অভিনেত্রী কাজল দেবগন প্রাণবন্ত উপস্থিতি, সবমিলিয়ে জমে উঠল পডকাস্ট। দুই তারকার কথাবার্তা জুড়ে ছড়িয়ে পড়ল হালকা মজা। তাঁরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত তো বটেই, ঘোরতর সংসারীও। তাই কথাবার্তার মাঝেই উঠে এল সংসারের নানা খুঁটিনাটি বিষয়। সম্প্রতি Tweak India-র ‘The Icons’ শো-তে দু’জনে মুখোমুখি হয়েছিলেন। কথা হল অভিনয়, সন্তান-সংসার, এবং ব্যস্ত জীবনের ফাঁকে নিজের জন্য কিছুটা সময় বার করে নেওয়া নিয়েও।

কিন্তু আড্ডার একটা পর্যায়ে এসে আলোচনা গড়ায় আর্থিক দায়িত্বের দিকে। কে কেমন করে সংসারের খরচ সামলায়? কে কতটাই বা দায়িত্ব নেয়? টুইঙ্কল খোলাখুলি বলেন, ‘আমার বাড়িতে বাচ্চাদের পড়াশোনার খরচটা আমি দিই। যাতে পরে আমি বলতে পারি, তোমাদের পড়াশোনা হয়েছে আমার দায়িত্বেই। আমরা আলাদা আলাদা ভাগ করে নিই।”



এই কথার জবাবে কাজল হেসে বলেন, ‘আমরা (অজয় আর আমি) এই বিষয়ে খুব পরিষ্কার—‘যা তোমার, তা আমার আর যা আমার, তাও আমারই।’ আর অবশ্যই, বাচ্চারা তো আমারই!’ এর সঙ্গে তিনি আরও বলেন, ‘আসলে যা যা অনলাইনে করা যায়, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর অফলাইন যা কিছু, সেটা অজয়ের। আমরা আলাদা করে ভাগ করে নিয়েছি, যাতে সুবিধা হয়।’

সংসার চালানো মানেই শুধু রান্না আর বাজার নয়, টাকা পয়সার হিসেব-নিকেশও একটা চ্যালেঞ্জ। আজকের দিনে যেখানে ‘ডুয়েল ইনকাম হাউজহোল্ড’ সাধারণ বিষয়, সেখানে শুধু রোজগার করলেই চলবে না- তার পরিকল্পনা, বিনিয়োগ, বাজেট- সব কিছুর ওপর নজর না রাখলে ভবিষ্যতের ভিত দুর্বল হতে বাধ্য।

‘Rupyaa Paisa’-র ডিরেক্টর মুকেশ পাণ্ডের মতে, ‘ফাইনান্সিয়াল ডিসিপ্লিন (Financial Discipline) না থাকলে সংসার চালানো কঠিন। এটা শুধু টাকা জমানোর উপায় নয়, বরং এমন অভ্যাস, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে।’
তিনি এই বিষয়ে বেশ কিছু টিপস দিয়েছেন, যা আপনিও মেনে চলতে পারেন-

১) লক্ষ্য ঠিক করুন

ইমারজেন্সি ফান্ড তৈরি, ঋণ শোধ, বা অবসরকালীন সঞ্চয়- এইসব লক্ষ্য থাকলে প্রতিটি খরচের তাৎপর্য থাকে। অল্প বা দীর্ঘমেয়াদি- যে কোনও লক্ষ্য থাকলে তার পেছনে অর্থ ব্যবহারের সঠিক দিশা পাওয়া যায়।

২) বাজেট ঠিক করুন

বাজেটিং হল ফাইনান্সিয়াল ডিসিপ্লিনের মূল কথা। এতে বোঝা যায় কোথা থেকে কত টাকা আসছে আর কোথায় খরচ হচ্ছে। বাজেট ট্র্যাক করার জন্য অ্যাপ বা স্প্রেডশিট ব্যবহার করতে একটা নির্দিষ্ট হিসেব রাখা সম্ভব।

৩) চট করে খরচ নয়, প্রয়োজন যাচাই করুন

চাহিদা আর ইচ্ছের ফারাক বুঝে খরচ করাটাই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে বারবার ভেবে নিন।

৪) সঞ্চয় ও বিনিয়োগ ‘অটো’ মোডে সেট করে দিন

স্যালারি এলেই খরচ হয়ে যায়, এই প্রবণতা আটকাতে অটোমেটেড সিস্টেম চালু করুন। SIP, RD বা অটো ডেবিটের মাধ্যমে টাকা নিয়ম করে সঞ্চয় খাতে জমা হয়ে যাবে।

৫) নিয়মিত হিসেব নিয়ে বসুন

একবার বাজেট তৈরি করলেই হবে না। মাসে একবার সময় বার করে বসুন, দেখুন লক্ষ্য অনুযায়ী কী অগ্রগতি হয়েছে। আয়-ব্যয়ের পরিবর্তন বা নতুন লক্ষ্যের আলোকে পরিকল্পনা বদলাতে পারেন। ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, PPF, ইন্স্যুরেন্স, NPS, SIP- এই শব্দগুলো যেন শুধু ব্যাঙ্কারদের জন্য না হয়। নিজের অর্থনৈতিক স্বাধীনতা বজায় রাখতে এবং সেই সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নিতে হলে এই টার্মগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকা দরকার।

সংসারের বাজেটিং-এর ক্ষেত্রে আপনি বা সেলিব্রিটিরা আলাদা নন। ওঁরাও যেমন টাকাপয়সা ভাগ করে সংসার চালান, তেমনই আমাদের মধ্যবিত্ত সংসারেও ভাগ করে নেওয়ার, সঠিকভাবে পরিকল্পনা করার প্রয়োজন আছে। কারণ বাজেট মানে শুধু কত খরচ করব তা নয়- কোথায় চাই, কোথায় চাই না, তা বোঝা।


```