Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সবাই সবকিছু জানে না, নিজস্ব পদ্ধতির উপর বিশ্বাস রাখবে, পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও ইতিমধ্যেই ৪.৫ কোটিরও বেশি রেজিস্ট্রেশন অতিক্রম করেছে। ভিডিওতে পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের সময় মোদী বলেন, নিজস্ব লেখার পদ্ধতির উপর বিশ্বাস রাখো। কারণ সবাই সব কিছু জানে না, কিন্তু প্রত্যেকে কিছু না কিছু অবশ্যই জানে।

সবাই সবকিছু জানে না, নিজস্ব পদ্ধতির উপর বিশ্বাস রাখবে, পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী

পড়ুয়াদের পাশাপাশি, এবারের চর্চায় প্রধানমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের সঙ্গেও সরাসরি কথা বলবেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 27 January 2026 13:05

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা পে চর্চা (Pariksha Pe Charcha) উপলক্ষে পড়ুয়াদের উদ্দেশে প্রতিবছরের মতো এবারেও অভিভাবকের মতো উপদেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও ইতিমধ্যেই ৪.৫ কোটিরও বেশি রেজিস্ট্রেশন অতিক্রম করেছে। ভিডিওতে পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের সময় মোদী বলেন, নিজস্ব লেখার পদ্ধতির উপর বিশ্বাস রাখো। কারণ সবাই সব কিছু জানে নাকিন্তু প্রত্যেকে কিছু না কিছু অবশ্যই জানে। তিনি আরও বলেনপরীক্ষার জন্য নিয়মিত লেখার অভ্যাস অত্যন্ত জরুরি। তোমরা যা পড়োসবই মনের মধ্যে জমা থাকে। লেখার মাধ্যমেই সেটা আরও স্পষ্ট হয়।

পড়ুয়াদের প্রশ্নমোদীর উত্তর অপেক্ষায়

ভিডিওতে পড়ুয়ারা প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্ন করে—

  • স্বপ্নের আরও কাছাকাছি যেতে কোন দৈনন্দিন অভ্যাস গড়ে তোলা দরকার?
  • সাফল্যের জন্য বেশি জরুরি উৎসাহ-উদ্যোগ না শৃঙ্খলাপরায়ণতা?
  • আত্মবিশ্বাস বাড়াতে কী পরামর্শ দেবেন?

এই সমস্ত প্রশ্নের উত্তরই দেওয়া হবে এবছরের Pariksha Pe Charcha (PPC)-তে। ভিডিও অনুযায়ীএবছরের চর্চায় থাকছে কিছু নতুন চমকও।

রেকর্ড রেজিস্ট্রেশন

এবছর পরীক্ষা পে চর্চার রেজিস্ট্রেশন খোলা ছিল ১১ জানুয়ারি পর্যন্ত। এখনও পর্যন্ত প্রায় ২.৮৫ কোটি পড়ুয়া, ১৭ লক্ষ শিক্ষক এবং ৩.৪৯ লক্ষ অভিভাবক অংশ নিয়েছেন। শিক্ষা মন্ত্রক এক্স (পূর্বেকার টুইটার)-এ জানায়, ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরীক্ষা পে চর্চায় ছাত্রছাত্রীঅভিভাবক ও শিক্ষকদের মিলিয়ে ৩ কোটির বেশি রেজিস্ট্রেশন হয়েছে— যা একটি ঐতিহাসিক মাইলফলক।

অভিভাবক ও শিক্ষকদের সঙ্গেও সরাসরি আলোচনা

পড়ুয়াদের পাশাপাশিএবারের চর্চায় প্রধানমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের সঙ্গেও সরাসরি কথা বলবেন। উদ্দেশ্য— কীভাবে তাঁরা পড়ুয়াদের মানসিকভাবে প্রস্তুত করতে পারেন এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে পারেন।

এবছরের থিম

এবছরের Pariksha Pe Charcha-র মূল চারটি থিম হল—

১ Make Exams a Celebration (পরীক্ষাকে উৎসবে পরিণত করা)

২ Contribution of Our Freedom Fighters (স্বাধীনতা সংগ্রামীদের অবদান)

৩ Save the Environment (পরিবেশ বাঁচাও)

৪ Clean India (পরিচ্ছন্ন ভারত)

শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েপরীক্ষার ভয় কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোই এবার PPC-এর মূল লক্ষ্য বলে মনে করছেন শিক্ষাবিদরা।


```