Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ত্রিপুরায় গ্রেফতার সন্দেহভাজন পাকিস্তানি মহিলা, নেপালের জেল থেকে পালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ

ত্রিপুরার সাবরুম সীমান্ত শহর থেকে গ্রেফতার এক সন্দেহভাজন পাকিস্তানি মহিলা। নেপালের জেল থেকে পালিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন বলে সন্দেহ পুলিশের।

ত্রিপুরায় গ্রেফতার সন্দেহভাজন পাকিস্তানি মহিলা, নেপালের জেল থেকে পালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ

সন্দেহভাজন মহিলা

গার্গী দাস

শেষ আপডেট: 13 October 2025 07:19

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত শহর সাবরুমে এক ৬৫ বছর বয়সি মহিলাকে রবিবার গ্রেফতার করল পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, ওই মহিলা পাকিস্তানের নাগরিক এবং নেপালের জেল ভেঙে পালানো এক মাদক পাচারচক্রের সদস্য। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়।

সাবরুম থানার আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, ওই মহিলার নাম লুইস নিঘাত আখতার ভানো। তাঁকে প্রথমে সাবরুম স্টেশনে আটক করে রেল পুলিশের একটি দল (GRP)। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। আধিকারিকের কথায়, 'মহিলা সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। গতিবিধি ও উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা।'

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা নেপালের এক জেল থেকে পালিয়ে এসেছেন। তাঁর পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে বলেও সন্দেহ করা হচ্ছে। যদিও নাগরিকত্ব এখনও নিশ্চিত নয়।

পুলিশের এক সূত্র বলছে, ভানো নামে ওই মহিলা পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা মহম্মদ গোলাফ ফারাজের স্ত্রী। প্রায় ১২ বছর আগে তিনি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে নেপালে প্রবেশ করেন এবং সেখানে মাদক পাচারের কাজ শুরু করেন। ২০১৪ সালে নেপাল পুলিশ তাঁকে ১ কিলোগ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার করে। পরে আদালত তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেয়। এতদিন কাঠমান্ডু সংশোধনাগারে ছিলেন। কিন্তু গত মাসে নেপালে ব্যাপক অশান্তির সময় একাধিক জেল ভাঙার ঘটনায় পালিয়ে যান বলে খবর।

গত সেপ্টেম্বরে নেপালজুড়ে সহিংস বিক্ষোভের জেরে তেরো হাজারেরও বেশি কয়েদি পালায়, যার মধ্যে অনেকেই ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। কয়েকজনকে ইতিমধ্যেই বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে আটক করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন এই পাকিস্তানি সন্দেহভাজন মহিলা। পুলিশ তাঁকে স্থানীয় আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

এদিকে এই ঘটনা সামনে আসার পর ত্রিপুরার সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ রাখছে রাজ্য প্রশাসন।


```