Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক চর সন্দেহে হরিয়ানায় গ্রেফতার আরও ১

পাক চর সন্দেহে হরিয়ানায় গ্রেফতার আরও ১

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 19 May 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি চর সন্দেহে হরিয়ানা থেকে গ্রেফতার আরও এক। সোমবার হরিয়ানার নুহ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। হরিয়ানার একই এলাকা থেকে গত দুদিনে এনিয়ে দ্বিতীয় জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এর মধ্যে দুজন হলেন পাকিস্তানি হাই কমিশনের কর্মী। পাক চর সন্দেহে যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর নাম তারিফ। বাবার নাম হানিফ।

প্রসঙ্গত, অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) গোপন সূত্রের ভিত্তিতে উত্তরপ্রদেশের শাহজাদের ওপর নজর রাখে। বেশ কিছুদিন তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করার পর শনিবার গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা।
পহেলগামে ২২ এপ্রিল জঙ্গি হামলার পর ও অপারেশন সিঁদুর দিয়ে প্রত্যাঘাত শেষে দেশজুড়ে ধরপাকড় চালাচ্ছে পুলিশ।  পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারও।

এটিএসের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। ওই তথ্য অনুযায়ী, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আশ্রয়ে ভারত-পাকিস্তান সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।

তদন্তে উঠে এসেছে, শাহজাদ একাধিকবার পাকিস্তান ভ্রমণ করেছেন এবং সেখানে অবৈধভাবে প্রসাধনী, পোশাক, মশলা ও অন্যান্য পণ্য চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের দাবি, এই চোরাচালানের আড়ালে শাহজাদ গুপ্তচরবৃত্তির কাজ করতেন।


```