Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'...পৃথিবী থেকে মুছে দেব', পাকিস্তানকে সতর্ক করলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর

"জঙ্গিপনা বন্ধ না করলে পৃথিবী থেকে মুছে দেব", পাকিস্তানকে (Pakistan) এবার চরম হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)।

'...পৃথিবী থেকে মুছে দেব', পাকিস্তানকে সতর্ক করলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর

মনোজ সিনহা

শেষ আপডেট: 27 May 2025 09:08

দ্য ওয়াল ব্যুরো: "জঙ্গিপনা বন্ধ না করলে পৃথিবী থেকে মুছে দেব", পাকিস্তানকে (Pakistan) এবার চরম হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)।

২২ এপ্রিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এখন আর তা শুধুমাত্র ভারতের জাতীয় নিরাপত্তার বিষয় নয়। এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে ও আড়াল করছে, তা সবাই দেখতে পাচ্ছে। সেই কথা মনে করিয়ে দিয়ে মনোজ সিনহা বলেন, পাকিস্তান যদি জঙ্গিপনা করে তাহলে ভারতের প্রতিরক্ষা বাহিনী ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিতে প্রস্তুত।

জম্মুর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতার সময় কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর আরও বলেন, যদি পাকিস্তান তাদের আঙিনায় সন্ত্রাসীদের লালন-পালন অব্যাহত রাখে তবে ওই দেশটাকেই সম্পূর্ণ অস্তিত্বহীন করে দেওয়া হবে পৃথিবী থেকে।

অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথম নিজের রাজ্য সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের ভদোদরা থেকে তিনিও একপ্রকার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, 'যাঁরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে আসবে, তাঁদেরও মুছে যেতে হবে।'

সোমবার দাহোদের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, 'জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীরা যা ঘটিয়েছে, তারপর ভারত কি চুপ করে বসে থাকতে পারে? মোদী কি চুপ করে বসে থাকতে পারে? যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে আসবে, তখন তাদেরও মুছে যেতে হবে, এটা নিশ্চিত। অপারেশন সিঁদুর শুধুই একটা সামরিক অভিযান নয়। এটা ভারতীয়দের সংস্কার, ভাবনার অভিব্যক্তি।'

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। তার পর থেকেই পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক গ্রেফতারি শুরু হয়েছে। ধৃতদের মধ্যে চর্চা অব্যাহত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে নিয়ে। যত দিন যাচ্ছে প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। এখনও পর্যন্ত সিআরপিএফ জওয়ান-সহ চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ১৫ জনকে। এই আবহেই কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার পাক হুঁশিয়ারি।


```