Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

লস্করের ছায়া-দলের জনসভা মঞ্চে পহলগাম হানার মূল চক্রী সইফুল্লা কাসুরি, হাফিজের ছেলেও

পাকিস্তানের পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণও দেয় কাসুরি।

লস্করের ছায়া-দলের জনসভা মঞ্চে পহলগাম হানার মূল চক্রী সইফুল্লা কাসুরি, হাফিজের ছেলেও

লস্কর-ই-তোইবার কমান্ডার সইফুল্লা কাসুরি।

শেষ আপডেট: 29 May 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: পহলগামে জঙ্গি হানার অন্যতম চক্রী বলে সন্দেহভাজন লস্কর-ই-তোইবার কমান্ডার সইফুল্লা কাসুরিকে এক জনসভায় দেখা গেল। বুধবার পাকিস্তানের পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণও দেয় কাসুরি। পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (PMML) আয়োজিত ওই জনসভায় কিছুদিন ঘাপটি মেরে থাকা সইফুল্লা কাসুরিকে মঞ্চে দেখা যায়। ওই মঞ্চে ছিলেন পাকিস্তানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতাও।

ওই জনসভার মূল লক্ষ্যই ছিল সম্পূর্ণত ভারত বিরোধী ঘৃণাভাষণ ও উত্তেজনা সৃষ্টিকারী কথাবার্তা। উপস্থিতদের মধ্যে ছিল লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে তালহা সইদও। পাক পাঞ্জাবের কাসুর এলাকায় ওই জনসভায় কাসুরি বলে, পহলগাম জঙ্গি হানার জন্য আমাকে মূল চক্রান্তকারী বলে অভিযুক্ত করা হচ্ছে। তাই আমার নাম এখন পৃথিবী বিখ্যাত হয়ে গিয়েছে।

জনতার উদ্দেশে লস্কর-ই-তোইবার ডেপুটি প্রধান কাসুরি ওরফে খালিদ নামে পরিচিত জঙ্গি বলে, মুদাস্সির শাহিদের নামে পাক পাঞ্জাবের আল্লা আবাদ শহরে একটি কেন্দ্র, সড়ক এবং হাসপাতাল গড়ে তুলতে হবে। গোয়েন্দা সূত্রের খবর, ভারতের অপারেশন সিঁদুর প্রত্যাঘাতে কুখ্যাত জঙ্গি মুদাস্সির শাহিদ খতম হয়।

জনসভায় নারা ই তকবির বলে ভাষণ শুরু করে হাফিজের ছেলে তালহা সইদও ভারত বিরোধী ঘৃণাভাষণ দেয়। উল্লেখ্য, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের খাতায় তালহার নাম রয়েছে ৩২ নম্বরে। লস্কর-ই-তোইবার রাজনৈতিক সংগঠন বলে আড়ালে থাকা পিএমএমএলের হয়ে ২০২৪ সালে নির্বাচনের লাহোরের একটি কেন্দ্র থেকে ভোটেও দাঁড়িয়েছিল তালহা।

প্রসঙ্গত, পিএমএমএল কিছুদিন ধরেই লাহোর, করাচি, ইসলামাবাদ, ফয়জলাবাদ সহ দেশজুড়ে সভা করে চলেছে। সব জায়গাতেই ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছে। কারণ, অপারেশন সিঁদুরে লস্কর ও জইশ-ই-মহম্মদের প্রধান ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারত। তাদের মূল দাবি হাফিজ সইদের মুক্তি হল, আড়ালে তাদের কর্মসূচি হচ্ছে ভারত বিরোধী জনমত তৈরি।


```