Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Padma Award: পদ্মশ্রী পাচ্ছেন রোহিত-হরমনপ্রীত, মরণোত্তর সম্মান 'অ্যাড-ম্যান' পীযূষকে

প্রজাতন্ত্র দিবসের আগে প্রকাশিত পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশিত। কারা পাচ্ছেন কোন পুরস্কার?

Padma Award: পদ্মশ্রী পাচ্ছেন রোহিত-হরমনপ্রীত, মরণোত্তর সম্মান 'অ্যাড-ম্যান' পীযূষকে

রোহিত শর্মা-হরমনপ্রীত কউর

গার্গী দাস

শেষ আপডেট: 25 January 2026 18:55

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের সন্ধ্যায় প্রকাশিত হল এ বছরের পদ্ম সম্মানের (Padma Awards) তালিকা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ (Padma Vibhushan) পাচ্ছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র (Dharmendra) এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন (VS Achuthanandan)—দু’জনকেই মরণোত্তর সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যতিক্রমী ও অসামান্য পরিষেবার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়।

এবারের পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন রোহিত শর্মা। টেস্ট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টিতে বেশ সক্রিয় তিনি। রয়েছেন ফর্মেও। তাঁকে পদ্মশ্রীতে ভূষিত করা হবে। একই পুরস্কার পাচ্ছেন হরমনপ্রীত কউরও। এদিকে, পদ্মভূষণ পাচ্ছেন বিজ্ঞাপন জগতের নক্ষত্র পীযূষ পাণ্ডে। তাঁকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে।

পদ্মবিভূষণ (Padma Vibhushan)

চলচ্চিত্রে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অবদান রাখা ধর্মেন্দ্র (Dharmendra)—যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে হিন্দি ছবির একাধিক আইকনিক চরিত্র—এ বার দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হচ্ছেন। অন্য দিকে, কেরলের রাজনীতিতে বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন (VS Achuthanandan)—তাঁর প্রশাসনিক সততা ও জনমুখী রাজনীতির স্বীকৃতি হিসেবেই এই মরণোত্তর সম্মান বলে মনে করা হচ্ছে।

পদ্মভূষণ (Padma Bhushan)

এ বছর মোট ১৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন পদ্মভূষণ (Padma Bhushan)। তালিকায় রয়েছেন দক্ষিণী সিনেমার অন্যতম স্তম্ভ মামুট্টি (Mammootty), ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন (Shibu Soren)—তাঁকেও মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে।

এ ছাড়াও রয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটাক (Uday Kotak), জনপ্রিয় গায়িকা আলকা যাজ্ঞিক (Alka Yagnik), প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজ (Vijay Amritraj) এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari)। রাজনীতি থেকে সংস্কৃতি—বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বই নজর কেড়েছে এই তালিকায়।

পদ্মশ্রী (Padma Shri)

সবচেয়ে বেশি সংখ্যক, মোট ১১৩ জন পাচ্ছেন পদ্মশ্রী (Padma Shri) সম্মান। রোহিত শর্মা (Rohit Sharma) ছাড়া রয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য জগদেশ কুমার (Jagadesh Kumar), তবলাবাদক পণ্ডিত কুমার বোস, চিকিৎসক সরোজ মণ্ডল-সহ অন্যান্যরা।


```