Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রৌঢ়ার উপর ঝাঁপিয়ে পড়ল পাঁচ-পাঁচটি কুকুর, রাস্তায় টেনে-হিঁচড়ে হামলা! শরীরে ১৫টি কামড়

মহিলার শরীরে কম করে ১৫টি আঘাতের চিহ্ন মিলেছে। আহত প্রৌঢ়ার কথায়, সপ্তাহে এই নিয়ে তিনবার তিনি কুকুরের আক্রমণের মুখে পড়েছেন।

প্রৌঢ়ার উপর ঝাঁপিয়ে পড়ল পাঁচ-পাঁচটি কুকুর, রাস্তায় টেনে-হিঁচড়ে হামলা! শরীরে ১৫টি কামড়

হামলার সময়ের ছবি

শেষ আপডেট: 23 January 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: শিউরে ওঠার মতো ঘটনা। বয়সের ভারে ভেঙেছে শরীর, সেরকমই এক প্রৌঢ়ার ওপর আক্রমণ করে, ধাক্কা দিয়ে ফেলে টেনে নিয়ে গেল প্রায় পাঁচ-পাঁচটি কুকুরের দল। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি পাঞ্জাবের খন্নার নাই আবাদি এলাকার। স্থানীয় এক সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ে।

ভিডিওয় দেখা যায়, কুকুর বাহিনীর হাত থেকে বাঁচতে ওই প্রৌঢ়া রীতিমতো ছুটে আসছেন। বাড়ির গেটের কাছাকাছি এসে পৌঁছলেও সময় মতো ভেতরে ঢুকতে পারেননি। মুহূর্তের মধ্যেই একটি কুকুর এসে তাঁর পা ধরে টানতে শুরু করে। সেই টাল সামলাতে না পেরে রাস্তাতেই পড়ে যান ওই প্রৌঢ়া।

সেই কুকুরের পিছু পিছু এসে জোটে আরও সাঙ্গপাঙ্গ। মহিলাকে রাস্তার মধ্যে ফেলেই তাঁর হাতে, মুখে কামড়াতে শুরু করে। এই সময় একজন ব্যক্তি তাঁদের বাড়ি থেকে কিছু একটা ছুঁড়ে মারলে কুকুরগুলো এদিক সেদিক পালিয়ে যায়। তড়িঘড়ি আশপাশ থেকে অন্যান্য মহিলারা জড়ো হয়ে আহত প্রৌঢ়াকে রাস্তা থেকে টেনে তোলেন।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, মহিলার শরীরে কম করে ১৫টি আঘাতের চিহ্ন মিলেছে। আহত প্রৌঢ়ার কথায়, সপ্তাহে এই নিয়ে তিনবার তিনি কুকুরের আক্রমণের মুখে পড়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মোট ৪০টি সেলাই পড়েছে তাঁর সারা শরীরে।


```