Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে হিন্দি বিরোধিতায় সরব বিরোধীরা, ঠাকরে ভাইদের পাশে পাওয়ার, কোণঠাসা শিণ্ডে

তামিললাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলির পর মহারাষ্ট্রেও হিন্দি বিরোধিতা দিন দিন জোরালো হচ্ছে।

মহারাষ্ট্রে হিন্দি বিরোধিতায় সরব বিরোধীরা, ঠাকরে ভাইদের পাশে পাওয়ার, কোণঠাসা শিণ্ডে

শেষ আপডেট: 27 June 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: তামিললাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলির (After Tamil Nadu, including other southern states) পর মহারাষ্ট্রেও (Maharastra) হিন্দি বিরোধিতা (protest against Hindi learning in schools) দিন দিন জোরালো হচ্ছে। তামিলনাড়ুর ডিএমকে সরকার জানিয়ে দিয়েছে, হিন্দি নিয়ে ভারত সরকারের পরামর্শ তারা মানবে না। রাজ্যের স্কুলে হিন্দি পড়ানো হবে না।

অন্যদিকে, মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার উল্টো পথে হাঁটা শুরু করেছে। রাজ্য সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, বোর্ড নির্বিশেষে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত তৃতীয় ভাষা হিসাবে হিন্দু পড়াতে হবে (Hindi must be taught as compulsory third language in schools up to class V)। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কুড়িজন পড়ুয়া হিন্দি পড়তে আগ্রহ দেখালে ওই ভাষা শিক্ষার জন্য আলাদা শিক্ষক রাখতে হবে।

সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম সরব হয়েছেন মহারাষ্ট্রে রাজনীতির ঠাকরে ভাইয়েরা (Thackery brothers)। শিবসেনা (ইউটিবি) নেতা উদ্ধব ঠাকরে ৭ জুলাই গোটা মহারাষ্ট্রে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন। তাঁর খুড়তুতো ভাই তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে পথে নামছেন দু’দিন আগে, ৫ জুলাই। দুই খুড়তুতো-জ্যাঠতুতো ভাইয়ের নিজের নিজের দলের আন্দোলনের কর্মসূচি অভিন্ন। দুই ভাইয়েরই বক্তব্য, মহারাষ্ট্র এবং মারাঠি ভাষার উপর হিন্দি চাপিয়ে দিতেই সরকার হিন্দি পড়া বাধ্যতামূলক করেছে।

শুক্রবার ভাষা বিতর্কে গলা মিলিয়েছেন মহারাষ্ট্রের রাজনীতির অভিভাবক হিসাবে পরিচিত শরদ পাওয়ার। এনসিপি (শরদ পাওয়ার)-এর সভাপতি প্রবীণ এই নেতা বলেছেন, মহারাষ্ট্রের মানুষ হিন্দির বিরোধী নয়। কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভে পড়া ছোট ছোট ছেলেমেয়েদের উপর তিনটি ভাষা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত  অবৈজ্ঞানিক। এরফলে কোনও ভাষাই শেখা হবে না ভাল করে। প্রসঙ্গত রাজ্যের স্কুলে প্রথম ভাষা মারাঠি, দ্বিতীয় ভাষা ইংরিজি শেখানো হয়। মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশের সরকার সম্প্রতি তৃতীয় ভাষা হিসাবে হিন্দি শিক্ষার নিদান দিয়েছে। তাতেই সরব হয়েছে বিরোধী দলগুলি।

রাজনৈতিক মহলের একাংশের মত, চলতি পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তিনি এখন ফড়ণবিশের মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী। শিবসেনার নেতা শিণ্ডে এখনও সরকারের ভাষা শিক্ষা নীতির বিরুদ্ধে মুখ খোলেননি। আর এক শরিক নেতা এনসিপি প্রধান অজিত পাওয়ার অবশ্য বলেছেন, ভাষা শিক্ষাকে সবসময় প্রয়োজন এবং বৈজ্ঞানিক যুক্তির দৃষ্টিকোণ থেকে দেখা দরকার। ঘটনাচক্রে তাঁর কাকা শরদও বলেছেন, মানুষ প্রয়োজন মতো অতিরিক্ত ভাষা শিখে নেয়। স্কুলের বাচ্চাদের কেন তিনটি ভাষা শেখানো হবে? তাঁর বক্তব্য, মাতৃভাষাই স্কুলে ভালো করে শেখানো দরকার।

এদিকে, হিন্দি বিরোধিতার সূত্র ধরে শিবসেনা পরিবাবের দুই ভাই উদ্ধব ও রাজ পারিবারিক বিভেদ ভুলে হাত ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালা সাহেব ঠাকরে গত শতকের ষাটের দশকে হিন্দির বিরোধিতা এবং মহারাষ্ট্র শুধু রাজ্যের মানুষের জন্য, এই দাবিকে সামনে রেখে দল গড়েছিলেন। শিবসেনা উগ্র হিন্দুত্বের পথে হাঁটা শুরু করে পরবর্তী সময়ে। এখন শিবসেনার দুর্দিনে হিন্দি বিরোধিতা দুই ভাইকে মিলিয়ে দেয় কিনা সেটাই দেখার।


```