এই বিল পেশের সময়ই তুমুল হই-হট্টগোল শুরু হয় সংসদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অমিত শাহর দিকে ছোড়া হল কাগজ
শেষ আপডেট: 20 August 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: বুধবার লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রস্তাবিত আইনে বলা হয়েছে - যে কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা ৩০ দিন কারাবন্দি থাকেন, তবে ৩১তম দিনে তিনি পদচ্যুত হবেন।
এই বিল পেশের সময়ই তুমুল হই-হট্টগোল শুরু হয় সংসদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সংসদে সংবিধান সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল - তিনটি বিল একসঙ্গে পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধীরা স্লোগান দিতে শুরু করে। অভিযোগ, এই সময়ই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিরোধী সাংসদ বিলের কপি ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে ছুড়ে দেন। যদিও পরে কল্যাণ দাবি করেন, তিনি এমন কিছু করেননি।
Opposition MPs tore up the bill and threw it in front of HM AmitShah ji
This desperation only proves they fear a law that bars criminals & the corrupt from holding Constitutional posts.
The entire Congress party is so neck-deep in scams that you could list them from A to Z, and… pic.twitter.com/0T84SZYgrt— Siddaram (@Siddaram_vg) August 20, 2025
এদিকে বিল সংক্রান্ত আলোচনা শুরু হওয়ার পরই কার্যত তর্কে জড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। শাহকে উদ্দেশ্য করে তিনি বলেন - গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনিও গ্রেফতার হয়েছিলেন। তখন কি নৈতিকতার কথা মনে রেখেছিলেন? জবাবে শাহ বলেন, গ্রেফতারের আগেই তিনি পদত্যাগ করেছিলেন এবং আদালত তাঁকে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়ার পর সরকারি পদে আসেন।
প্রসঙ্গত, প্রস্তাবিত বিলেও স্পষ্টভাবে বলা হয়েছে, যে সব জনপ্রতিনিধি পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে একটানা ৩০ দিন হেফাজতে থাকবেন, তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তবে মুক্তি পাওয়ার পর পুনরায় তাঁরা পদে ফিরে আসতে পারবেন।