Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'এটা ৮৮ ঘণ্টার ট্রেলার ছিল, পরেরটা ৪ বছরেরও হতে পারে', সিঁদুর অভিযান প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান

পাকিস্তানকে সেনাপ্রধানের সতর্কবার্তা, ৮৮ ঘণ্টা দীর্ঘ অপারেশন পরের বার চার মাস বা চার বছরেরও হতে পারে। তাই দেশের কাছে পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার আছে কি না, তা ভেবে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে।

'এটা ৮৮ ঘণ্টার ট্রেলার ছিল, পরেরটা ৪ বছরেরও হতে পারে', সিঁদুর অভিযান প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান

উপেন্দ্র দ্বিবেদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 November 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর প্রধান (Indian Army Chief) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi) সোমবার দিল্লিতে অনুষ্ঠিত ‘চানক্য ডিফেন্স ডায়লগস’-এ 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) অভিজ্ঞতা তুলে ধরে বলেন, পাকিস্তানকে (Pakistan) বাস্তবতা বোঝাতে এই অভিযান যথেষ্ট বার্তা দিয়েছে। তাঁর কথায়, এটি আদতে একটি ট্রেলার ছিল যা ৮৮ ঘণ্টায় (88 Hour Trailer) শেষ হয়েছে।

এই প্রসঙ্গে, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর কড়া বার্তা,  ভবিষ্যতে যে কোনও পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত (India Pakistan Conflict)। পাকিস্তান যদি সুযোগ দেয়, তবে প্রতিবেশী দেশের প্রতি দায়িত্বশীল আচরণ কী - তা শিখিয়ে দেওয়া হবে!

সেনাপ্রধান জানান, অভিযানের পর তিনটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। এক, বাহিনীগুলির মধ্যে আরও সুসংহত সমন্বয়, কারণ আজকের যুদ্ধ বহু-মাত্রিক। দুই, দীর্ঘমেয়াদি যুদ্ধে টিকে থাকার মতো পর্যাপ্ত রসদ, অস্ত্র ও সরঞ্জাম মজুত রাখা এবং তিন, কমান্ড চেইনের প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। জেনারেল দ্বিবেদী বলেন, “সময় খুব কম থাকে। সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হয়। শুধু সেনা নয়, বিমানবাহিনী (Air Force) ও নৌবাহিনীর (Indian Navy) সঙ্গে মিলিয়েই আজকের যুদ্ধ লড়া সম্ভব।''

পাকিস্তানকে সেনাপ্রধানের সতর্কবার্তা, ৮৮ ঘণ্টা দীর্ঘ অপারেশন পরের বার চার মাস বা চার বছরেরও হতে পারে। তাই দেশের কাছে পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার আছে কি না, তা ভেবে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে।

পহেলগামে সন্ত্রাস হামলার (Pahalgam Attack) পর ভারতের অবস্থান বদলে গেছে বলে মন্তব্য জেনারেল দ্বিবেদীর (Gen Dwivedi)। তিনি বলেন, রাষ্ট্র-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদকে উৎসাহ দিলে তা ভারতের জন্য উদ্বেগের। উন্নতির পথে বাধা দিলে পদক্ষেপ নিতেই হবে। কথা ও সন্ত্রাস - দুটি একসঙ্গে চলতে পারে না, এটাই দেশের 'নিউ নর্মাল' (New Normal)। তিনি আরও যোগ করেন, “আমরা শুধু শান্তিপূর্ণ প্রক্রিয়া চাই। ততদিন পর্যন্ত জঙ্গি ও জঙ্গি-পৃষ্ঠপোষকদের একই চোখে দেখা হবে।”

জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন সেনাপ্রধান। তাঁর দাবি, অনুচ্ছেদ ৩৭০ বিলোপের (Article 370) পর এলাকায় সন্ত্রাস-হিংসার ঘটনা কমেছে এবং রাজনৈতিক স্পষ্টতা ফিরেছে।

গত মে মাসে হয়েছিল ‘অপারেশন সিঁদুর’ অভিযান (Operation Sindoor)। জানা গেছে, ভারতীয় বায়ুসেনা ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য করে। দিল্লির তরফে সেনাকে তিনটি সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল - এক, জবাব দিতে হবে মনে রাখার মতো, দুই, শত্রুপক্ষ যেন কড়া সতর্কবার্তা পায় এবং বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গেলেও।

প্রসঙ্গত, গত ৭ মে ভোরে ভারতের অভিযানে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট আঘাত হানা হয়। তার পর ৮, ৯ ও ১০ মে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার চেষ্টা করে পাকিস্তান। জবাবে ভারতীয় বাহিনী একাধিক পাক সেনা ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায়। শেষ পর্যন্ত চার দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে দু’দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।


```