Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: ৫০-এরও কম অস্ত্রে নাস্তানাবুদ হয় পাকিস্তান, তথ্য দিলেন বায়ুসেনার অফিসার

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন। তিনি জানান, আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষার গুরুত্ব বহুগুণ বেড়েছে। তাই নয়া ‘সুদর্শন চক্র মিশন’ প্রতিরক্ষা ব্যবস্থায় গেম চেঞ্জার হতে চলেছে। 

Operation Sindoor: ৫০-এরও কম অস্ত্রে নাস্তানাবুদ হয় পাকিস্তান, তথ্য দিলেন বায়ুসেনার অফিসার

এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 August 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) পর পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গি ঘাঁটিতে ভারতের সামরিক অভিযানের নতুন ভিডিও ও তথ্য সামনে আনলেন বায়ুসেনার (Air Force) উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি (Air Marshal Narmdeshwar Tiwari)। শনিবার এক প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন এয়ার মার্শাল।

গত মে মাসে হয়েছিল ‘অপারেশন সিঁদুর’ অভিযান (Operation Sindoor)। এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি তার নতুন এক তথ্য দিয়ে জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনা ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য করে। তিওয়ারির কথায়, “আমাদের সামনে একাধিক টার্গেট ছিল। শেষ পর্যন্ত তা নেমে আসে ৯টি টার্গেটে। সব মিলিয়ে ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই আমরা হামলা চালাই এবং শেষ পর্যন্ত পাকিস্তান যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য হয়।”

তাঁর আরও সংযোজন, দিল্লির তরফে সেনাকে তিনটি সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল - এক, জবাব দিতে হবে মনে রাখার মতো, দুই, শত্রুপক্ষ যেন কড়া সতর্কবার্তা পায় এবং বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গেলেও।

প্রসঙ্গত, গত ৭ মে ভোরে ভারতের অভিযানে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট আঘাত হানা হয়। তার পর ৮, ৯ ও ১০ মে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার চেষ্টা করে পাকিস্তান। জবাবে ভারতীয় বাহিনী একাধিক পাক সেনা ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায়। শেষ পর্যন্ত চার দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে দু’দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন। তিনি জানান, আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষার গুরুত্ব বহুগুণ বেড়েছে। তাই নয়া ‘সুদর্শন চক্র মিশন’ প্রতিরক্ষা ব্যবস্থায় গেম চেঞ্জার হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।

ক’দিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভবিষ্যতে কোনও সংঘাত তৈরি হলে ভারতীয় ঘাঁটিকে নিশানা করা হবে। সেই প্রেক্ষিতেই ‘অপারেশন সিঁদুর’-এর ফলাফল ও ভারতের নতুন প্রতিরক্ষা নীতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


```