Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Operation Sindoor: 'বদলা নয় বিচার!' অপারেশন সিঁদুর নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ ভারতীয় সেনার

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ পর্যটকের। এই হামলার দায় নেয় লস্কর-ই-তইবার শাখা সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। 

Operation Sindoor: 'বদলা নয় বিচার!' অপারেশন সিঁদুর নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ ভারতীয় সেনার

অপারেশন সিঁদুর

শেষ আপডেট: 18 May 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামকাণ্ডের পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করে ভারত। সেনাবাহিনী, নৌ সেনা, বায়ুসেনার একযোগে চালানো এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। এবার নিজেদের এক্স হ্যান্ডেলে একটি নতুন ভিডিও পোস্ট করে ভারতীয় সেনা বুঝিয়ে দিল, বদলার মনোভাব থেকে 'অপারেশন সিঁদুর' অভিযান নয়, এর পিছনে উদ্দেশ্য একটাই- বিচার।

ওয়েস্টার্ন কমান্ড- ইন্ডিয়ান আর্মির (Western Command-Indian Army) এক্স হ্যান্ডেলে ৫৪ সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'পরিকল্পিত, প্রশিক্ষিত এবং বাস্তবায়িত।' ভিডিও-র শুরুতে দেখা যাচ্ছে একদল সেনা। তাঁদেরই একজন বলছেন, "পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জেরে এর (অপারেশন সিঁদুর) শুরু হয়েছে। রাগ ছিল না, একটাই লক্ষ্য ছিল, এবার উচিৎ শিক্ষা দিতে হবে যাতে আগামী দিনে তাদের পরবর্তী প্রজন্ম মনে রাখবে।"

 ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ পর্যটকের। এই হামলার দায় নেয় লস্কর-ই-তইবার শাখা সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। এরপরই ভারত সরকার সাফ জানিয়ে দেয়, তারা চুপ করে থাকবে না। উপযুক্ত জবাব দেওয়া হবে।

৬ ও ৭ মে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাতে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত (India)। পাল্টা সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। যদিও সবকটি হামলা প্রতিহত করে ভারত। ১০ মে পাকিস্তান-ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হয়। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ করে বলে অভিযোগ।

পহেলগাম হামলার (Pahalgam Attack) পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পাক সরকার ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেন। সংঘর্ষ বিরতি বজায় থাকলে ভারত কি চুক্তি দুটি পুনরায় কার্যকর করবে? সরকারি সুত্র জানাচ্ছে, এখনই তেমন সম্ভাবনা কম। বাস্তব পরিস্থিতির কারণেই দ্রুত চুক্তি দুটি সচল করা কঠিন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে ভারত (India)। পাকিস্তান থেকে কোনও রকম সন্ত্রাসবাদী হামলা হলেই তা যুদ্ধের আহ্বান বলেই গণ্য করা হবে বলে জানানো হয়েছে। এমতাবস্থায় 'অপারেশন সিঁদুর'-(Operation Sindoor) এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝাতে কেন্দ্রের তরফে ৭ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে। ২৩ মে থেকে সফর শুরু করবে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলগুলি।


```