Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

Delhi Civic Negligence: দিল্লিতে খোলা ম্যানহোলে পড়ে তলিয়ে গেলেন শ্রমিক, জনকপুরির বাইক আরোহী মৃত্যুতেও হল না শিক্ষা

Labourer dies after open manhole fall: দিল্লির রোহিণীতে খোলা ম্যানহোলে পড়ে শ্রমিকের মৃত্যু, প্রশাসনিক গাফিলতি নিয়ে ফের প্রশ্ন। জনকপুরির বাইক দুর্ঘটনার পরও চোখ খুলল না কারও, বলছেন স্থানীয়রা।

 

Delhi Civic Negligence: দিল্লিতে খোলা ম্যানহোলে পড়ে তলিয়ে গেলেন শ্রমিক, জনকপুরির বাইক আরোহী মৃত্যুতেও হল না শিক্ষা

গার্গী দাস

শেষ আপডেট: 11 February 2026 16:26

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রোহিণী (Rohini) সেক্টর ৩২-এ খোলা নর্দমার ম্যানহোলে (Open Sewer Manhole) পড়ে মৃত্যু হল এক শ্রমিকের (Labourer)। মৃতের নাম বীরজু কুমার রাই (Birju Kumar Rai), বিহারের সমস্তিপুর (Samastipur) জেলার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় বেগমপুরের (Begumpur) মহাশক্তি কালী মন্দিরের (Mahashakti Kali Temple) কাছে তিনি ম্যানহোলে পড়ে যান।

ওই দিন সন্ধেয় বীরজু এক বন্ধুকে সঙ্গে নিয়ে রোহিণী সেক্টর ৩২ এলাকায় হাঁটছিলেন। আচমকাই খোলা নর্দমার গর্তে পড়ে যান তিনি। সামনে হাঁটছিলেন তাঁর বন্ধু। অন্ধকারে ঘটনাটা বুঝতে পারেননি। ফলে রাতভর বীরজুর নিখোঁজ থাকার বিষয়টা কারও নজরে আসেনি। মঙ্গলবার বিষয়টি সামনে আসে।

জানা গিয়েছে, ঘটনার আগে দু’জনেই মদ্যপান (Alcohol) করেছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও দমকল পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় তিন ঘণ্টার টানা উদ্ধারকাজের পরে নর্দমা থেকে বীরজুর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর প্রশাসন তড়িঘড়ি ওই খোলা ম্যানহোল ঢেকে দেয়। পাশাপাশি ওই এলাকায় বড় বড় পাথর ফেলে ঘিরে দেওয়া হয় যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে।

দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, বীরজু ও তাঁর বন্ধু দু’জনেই শ্রমিকের কাজ করতেন। সোমবার রাত প্রায় ৯টার সময় দু’জনে হেঁটে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। সামনে থাকা ব্যক্তি টেরই পাননি, পিছনে বীরজু ম্যানহোলের খোলা ঢাকনা দিয়ে নীচে পড়ে গিয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পুলিশে ফোন যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নর্দমাটি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা ডিডিএ-র (DDA) অধীন। স্থানীয়রা জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই নর্দমার ঢাকনা খোলা পড়েছিল।

এই ঘটনার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এফআইআর (FIR) দায়েরের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।


```