Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুক্রবার রাতেই দেশে ফিরছেন এক হাজার পড়ুয়া, আকাশসীমা খুলে দিল যুদ্ধ বিধ্বস্ত ইরান

সূত্রের খবর, যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে রয়েছেন প্রায় এক হাজার ভারতীয় পড়ুয়া। ইতিমধ্যে সড়ক পথে শতাধিক পড়ুয়াকে ফেরোনা হয়েছে। 

শুক্রবার রাতেই দেশে ফিরছেন এক হাজার পড়ুয়া, আকাশসীমা খুলে দিল যুদ্ধ বিধ্বস্ত ইরান

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 June 2025 07:29

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জট মুক্তি। যুদ্ধের মধ্যেই ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর জন্য আকাশসীমা খুলে দিল ইরান (Iran has opened airspace)। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে শুক্রবার রাতে ১১টা নাগাদ ইরান থেকে আটকে থাকা পড়ুয়াদের (One thousand students are returning home on Friday night) একাংশ নিয়ে দিল্লিতে (Delhi) অবতরণ করবে বিশেষ বিমান।

যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে রয়েছেন প্রায় এক হাজার ভারতীয় পড়ুয়া। ইতিমধ্যে সড়ক পথে শতাধিক পড়ুয়াকে ফেরানো হয়েছে। বাকিদের শুক্র ও শনিবার দু'দিনে বিশেষ বিমানে করে দেশে ফেরানো হচ্ছে। আজকের পর আগামীকাল শনিবারও দুটি বিশেষ বিমানে করে আটকে থাকা বাকি পড়ুয়াকে দেশে ফেরানো হবে বলে খবর।

গত শুক্রবার থেকেই ইরানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধের আবহে আকাশসীমা  বন্ধ করে দেয় তেহেরান। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন ইরানে আটকে থাকা হাজার খানেক ভারতীয় পড়ুয়া। তাঁদের দেশে ফেরাতে তৎপর হয় কেন্দ্রও। 

শুরুতে সড়ক পথে ইরান থেকে আর্মেনিয়া হয়ে সেখান থেকে বিশেষ বিমানে দেশে ফেরানো হয় প্রায় ১১০ জন পড়ুয়াকে। এবার ভারতের বিদেশ মন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য আকাশ সীমা খুলে দিল তেহেরান। স্বভাবতই, স্বস্তির ছাপ ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়া এবং তাঁদের পরিবারের মধ্যে। পড়ুয়াদের বাড়ি নিয়ে যেতে এদিন সন্ধ্যে থেকেই দিল্লি বিমানবন্দরের বাইরে বাড়ছে পরিজনদের ভিড়।


```