Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

একদিন পাক অধিকৃত কাশ্মীর নিজেই বলবে, আমি ভারত: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

অপারেশন সিঁদুরের পর থেকেই বিরোধী শিবিরের একাংশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে ৭ মে- চাইলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারত ভারত। 

একদিন পাক অধিকৃত কাশ্মীর নিজেই বলবে, আমি ভারত: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

রাজনাথ সিং

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) নিজেই বলবে, “আমি ভারত”। স্পষ্ট ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh)। সোমবার মরক্কোয় ভারতীয় প্রবাসীদের (Indian) উদ্দেশে বক্তৃতায় তিনি দাবি করেন, কোনও আক্রমণ বা শক্তি প্রয়োগ ছাড়াই একসময় পাক অধিকৃত কাশ্মীর স্বতঃস্ফূর্তভাবে ভারতের (India) সঙ্গে যুক্ত হবে।

রাজনাথ সিং বলেন, “পিওকে আমাদের হবেই। ইতিমধ্যেই সেখানকার মানুষ স্বাধীনতার দাবি তুলতে শুরু করেছেন। স্লোগানও উঠছে। পাঁচ বছর আগেই কাশ্মীরে সেনা-সমাবেশে আমি বলেছিলাম, আক্রমণ করে দখল করার প্রয়োজন হবে না। একদিন পিওকে নিজেই বলবে, ‘ম্যাঁ ভি ভারত হুঁ’। সেই দিন আসবেই।”

অপারেশন সিঁদুরের পর থেকেই বিরোধী শিবিরের একাংশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে ৭ মে- চাইলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারত ভারত। সুযোগ হাতছাড়া হয়েছে। ওই অভিযানে একাধিক পাক যুদ্ধবিমান ধ্বংস করার পর ভারতীয় বাহিনী বাড়তি সুবিধা পেয়েছিল বলেই দাবি। বিরোধীরা প্রশ্ন তোলে, এমন পরিস্থিতিতে কেন যুদ্ধবিরতি মানা হল?

রাজনাথ সিং বর্তমানে দু’দিনের মরক্কো সফরে। সেখানে তিনি উদ্বোধন করবেন টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন কারখানা, যেখানে তৈরি হবে হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম (WhAP) ৮x৮। আফ্রিকা মহাদেশে এটিই হবে প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র। এটাই প্রথমবার কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মরক্কো সফরে গিয়েছেন।

এই সফরে মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লুদিই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাজনাথ সিং। ভারত ও মরক্কোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে। প্রতিরক্ষা প্রশিক্ষণ, শিল্পযোগ এবং নৌসেনা-সংযোগ আরও মজবুত করাই এই চুক্তির লক্ষ্য। উল্লেখযোগ্যভাবে, গত কয়েক বছরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ নিয়মিতই কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর ফেলেছে।

আবার, মরক্কো সফরে গিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন রাজনাথ। বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ভারতীয় আমদানির উপর ৫০% শুল্ক বসালেও ভারত কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু কেন? রাজনাথ বলেন, 'আমরা কোনও প্রতিক্রিয়া দেখাইনি... যাঁরা উদার মনের এবং উদার হৃদয়ের মানুষ, তাঁরা তাৎক্ষণিকভাবে কোনও বিষয়ে প্রতিক্রিয়া জানান না।'

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। উভয় দেশের সাম্প্রতিক বিবৃতিতে অবশ্য ইঙ্গিত মিলেছে যে দুই দেশই তাদের মতপার্থক্য নিরসন করতে এবং সম্পর্ক মেরামতের চেষ্টা চালাচ্ছে।


```