Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ছট উপলক্ষ্যে দু'জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, কোন কোন রুটে?

রেল সূত্রে জানানো হয়েছে, ছট পুজো উপলক্ষে কলকাতা-লুধিয়ানা, কলকাতা-মৌ জংশন স্টেশন, কলকাতা-গোরখপুর এবং কলকাতা ও সহরসা রুটে ছুটবে এই স্পেশ্যাল উৎসব ট্রেনগুলি। 

 ছট উপলক্ষ্যে দু'জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, কোন কোন রুটে?

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 November 2024 23:57

দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে একাধিক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শুক্রবার রেলের তরফে এ ঘোষণা করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, দীপাবলির মতো ছট পুজো উপলক্ষে বহু মানুষ ট্রেনে চড়েন। তাই যাত্রী ভিড় সামাল দিতে বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ।

রেল সূত্রে জানানো হয়েছে, ছট পুজো উপলক্ষে কলকাতা-লুধিয়ানা, কলকাতা-মৌ জংশন স্টেশন, কলকাতা-গোরখপুর এবং কলকাতা ও সহরসা রুটে ছুটবে এই স্পেশ্যাল উৎসব ট্রেনগুলি। 

রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নভেম্বরের ২, ৯ এবং ১৬ তারিখে গোরখপুর থেকে দুপুর ১২.০৫ মিনিটে ছাড়বে ০৫০৫২ গোরখপুর-কলকাতা স্পেশ্যাল ট্রেন। একইভাবে ৩, ১০ এবং ১৭ নভেম্বর দুপুর ১.২০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। এসি কোচের পাশাপাশি ট্রেনে জেনারেল দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাসও থাকছে। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, ঝাঁঝা,জসিডি, মধুপুর, চিত্তরঞ্জন-সহ ২৩টি স্টেশনে থামবে। 

মৌ জংশন থেকে আগামী ৬ ও ১৩ নভেম্বর বেলা ১.৩০টায় ছাড়বে কলকাতাগামী স্পেশ্যাল ট্রেনটি। একইভাবে ৭ ও ১৪ নভেম্বর দুপুর ১.২০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে স্পেশ্যাল ট্রেনটি।

শনিবার অর্থাৎ ২ নভেম্বর সকাল ৮.৫০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে কলকাতা–সহরসা স্পেশ্যাল ট্রেন।  আগামী ৩ নভেম্বর দুপুর ১টায় সহরসা থেকে ছাড়বে এই স্পেশ্যাল ট্রেনটি। অন্যদিকে আগামী ৩ নভেম্বর সকাল ৬.৩০ টায় লুধিয়ানা থেকে ছাড়বে লুধিয়ানা–কলকাতা স্পেশ্যাল ট্রেনটি। পরের দিন অর্থাৎ  ৪ নভেম্বর রাত ১১.৫৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে স্পেশ্যাল ট্রেনটি।


```