Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষিকার পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী! যুগলকে জুতোর মালা পরিয়ে নগ্ন করে ঘোরানো হল রাস্তায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তর স্বামী তাঁকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করছেন, চটি দিয়ে মালা পরিয়ে রাস্তায় ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। একইভাবে ওই পুরুষ সঙ্গীকেও জামা কেটে অন্তর্বাসে নামিয়ে আনা হয়।

শিক্ষিকার পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী! যুগলকে জুতোর মালা পরিয়ে নগ্ন করে ঘোরানো হল রাস্তায়

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 September 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ওড়িশার এক শিক্ষিকার সঙ্গে মধ্যযুগীয় বর্বরতা। প্রেমিকের সঙ্গে মহিলাকে হাতেনাতে ধরলেন তাঁর স্বামীই। এরপর চলল জুতোপেটা। এমনকী নগ্ন করে যুগলকে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গেছে,  বহুদিন ধরেই অভিযুক্ত শিক্ষিকার দাম্পত্য জীবনে সমস্যা চলছিল। স্বামীর থেকে আলাদা, পুরীর নিমাপদা এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গত মঙ্গলবার তাঁর স্বামী যিনি কলেজের একজন অধ্যাপক, তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে স্ত্রীর বাড়িতে জোর করে ঢুকে পড়েন। অভিযোগ, ঘরে ঢুকেই স্ত্রীকে আপত্তিকর অবস্থায় তাঁর প্রেমিকের সঙ্গে দেখতে পান। এরপরই তাঁদের টেনেহিঁচড়ে বাইরে বের করে আনা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তর স্বামী তাঁকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করছেন, চটি দিয়ে মালা পরিয়ে রাস্তায় ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। একইভাবে ওই পুরুষ সঙ্গীকেও জামা কেটে অন্তর্বাসে নামিয়ে আনা হয়। পরিস্থিতি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে, হাজারও লোক মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করতে থাকেন। অভিযোগ, ওই দম্পতিকে নগ্ন করে থানা পর্যন্ত হাঁটতে বাধ্য করা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। স্বামী ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে মহিলাকে হেনস্থা ও মারধরের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় তদন্ত করছে।


```