Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সেতু নেই, একটা সরু দড়িই ভরসা! বুকজলে প্রতিদিন প্রাণ হাতে নদী পারাপার গ্রামবাসীর, ভাইরাল ভিডিও

পারাপারের কোনও সেতু না থাকার কারণে প্রায় ১০০টি পরিবারের মানুষ স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

সেতু নেই, একটা সরু দড়িই ভরসা! বুকজলে প্রতিদিন প্রাণ হাতে নদী পারাপার গ্রামবাসীর, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 26 October 2025 21:29

দ্য ওয়াল ব্যুরো: বুকসমান জল নদীতে, আশা শুধু একটা দড়ি। পারাপার করতে তার ওপরেই নির্ভরশীল হয়ে পড়েছে একটা গোটা গ্রামের মানুষের 'স্বাভাবিক' জীবনযাত্রা।

দড়ি ধরে প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পার হচ্ছেন ওড়িশার কন্ধামাল জেলার কাদামাহা গ্রামের বাসিন্দারা। কারণ, এলাকায় কোনও সেতু বা সঠিক সংযোগপথ নেই।

বালিগুড়া ব্লকের এই গ্রাম দিয়ে বয়ে চলা বুঢ়া নদী পেরোতে হয় স্থানীয়দের। এই গ্রামের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বুকসমান জলের মধ্যে দিয়ে নদী পার হচ্ছেন গ্রামের মানুষজন। কেবল একটি দড়ি তাদের ভরসা, যাতে জলের তোড়ে ভেসে না যান তাঁরা।

আরও ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে ভিডিওতে। প্রাপ্তবয়স্করা ছোট শিশুদের হাঁড়ির ভেতরে বসিয়ে এক দিক থেকে অন্য দিকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছেন।

পারাপারের কোনও সেতু না থাকার কারণে প্রায় ১০০টি পরিবারের মানুষ স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। ভিডিওতে এও দেখা গিয়েছে যে, ইউনিফর্ম পরা বাচ্চারা ভিজে ভিজে নদী পেরিয়ে স্কুলে যাচ্ছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, বহু বছর ধরে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা, কিন্তু প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁদের আর্তির কোনও জবাব দেননি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এই আগেও চলতি বছরের জুলাই মাস নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এক মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, স্কুলের ছাত্র-ছাত্রীরা খরস্রোতা নদীর উপরে থাকা পাথর টপকে টপকে এপার থেকে ওপারে যাচ্ছে। মাঝে কোনও সেতু নেই, যার সাহায্যে তারা সহজেই যাতায়াত করতে পারবে। বরং জীবনের বাজি রেখেই রোজের এই যাতায়াত তারা করছে।

শুশু তাই নয়, সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, 'ব্রিজ বানালে ভোট মেলে না, মন্দির বানালেই ভোট আসে!' আর ওই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় বিতর্ক। প্রশ্ন ওঠে এটাই কি দেশের বাস্তব ছবি? উন্নয়ন নয়, মন্দির নিয়েই কি চলবে রাজনীতি?

কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কমবেশি চিত্রটা যে একই রকম তা সোশ্যাল মিডিয়ায় একপ্রকার স্পষ্ট, তা নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা।


```