Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১৮৭ চুক্তিভিত্তিক পদ, প্রার্থী ৮ হাজার! স্কুলে জায়গা হয়নি, রানওয়েতে বসিয়ে পরীক্ষা নিল ওড়িশা

নিয়োগ কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার্থীর সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় প্রচলিত কোনও পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা সম্ভব হয়নি (187 posts 8000 candidates Odisha home guard exam)।

১৮৭ চুক্তিভিত্তিক পদ, প্রার্থী ৮ হাজার! স্কুলে জায়গা হয়নি, রানওয়েতে বসিয়ে পরীক্ষা নিল ওড়িশা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 December 2025 22:28

দ্য ওয়াল ব্যুরো: খোলা আকাশ, কংক্রিটের রানওয়ে, আর সারি সারি চাকরিপ্রার্থী (runway used as exam centre)। ওড়িশার সম্বলপুর জেলায় এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকল হোমগার্ড নিয়োগ পরীক্ষা (Odisha home guard recruitment exam)। মাত্র ১৮৭টি শূন্যপদ, তাও কিন্তু চুক্তিভিত্তিক। সেই পদের জন্যই পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন প্রায় ৮ হাজার পরীক্ষার্থী (sambalpur runway exam)।

নিয়োগ কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার্থীর সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় প্রচলিত কোনও পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা সম্ভব হয়নি (187 posts 8000 candidates Odisha home guard exam)। ফলে বাধ্য হয়েই জামাদারপালিতে নির্মীয়মান একটি রানওয়েকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। প্রার্থীদের রানওয়ের উপর বসিয়েই নেওয়া হয় লিখিত পরীক্ষা। কর্তৃপক্ষের দাবি, পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খল ভাবেই সম্পন্ন হয়েছে।

সম্বলপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১৬ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় দশ হাজার প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে পরীক্ষার দিন উপস্থিত ছিলেন প্রায় আট হাজার জন। তাঁর কথায়, এত সংখ্যক পরীক্ষার্থীর জন্য অন্তত ২০টি স্কুল প্রয়োজন হত। কিন্তু সম্বলপুরে প্রায় প্রতি রবিবারই একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা হওয়ায় একসঙ্গে এতজন পরীক্ষার্থীকে সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। তিনি বলেন, সাধারণত পুলিশ ও সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষাও খোলা মাঠেই নেওয়া হয়। যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

হোমগার্ড পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি। তা সত্ত্বেও এই পরীক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের উপস্থিতিও চোখে পড়ে। উল্লেখযোগ্য ভাবে, পশ্চিম ওড়িশায় চারটি নতুন এয়ারস্ট্রিপ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। উন্নত উড়ান পরিষেবার লক্ষ্যেই এই উদ্যোগ। সেই প্রকল্পের অংশ হিসেবে নির্মীয়মান জামাদারপালি রানওয়েতেই এই পরীক্ষার আয়োজন করা হয়।


```