ছবিটি প্রতীকীসংশ্লিষ্ট মামলায় ওড়িশা হাই কোর্টের বিচারপতি বলেছেন, যদিও অভিযোগটি গুরুতর, কিন্তু আক্রান্ত মহিলা এবং অভিযুক্তের পরিবার যেহেতু বিয়েতে সম্মতি দিয়েছে, তাই অনুমতি দেওয়া হল। অপরাধের বিচার যেমন চলছে, চলবে।

ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 28 May 2025 07:44
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশা হাই কোর্ট (Odissa High Court) ধর্ষণে (Rape) অভিযুক্ত (rape accused) এক ব্যক্তিকে একমাসের জন্য জামিনে মুক্তি দিয়েছে। জামিনে মুক্ত থাকাকালে সে ধর্ষিতাকে (rape survivor) বিয়ে করবে। একমাস পর ফের কারাগারে ফিরতে হবে অভিযুক্তকে।
হাই কোর্টের এই রায়টি নিয়ে বিচারমহলে আলোচনা, বিতর্ক চলছে। আদালতের মধ্যস্থতায় ধর্ষিতাকে ধর্ষণে অভিযু্ক্ত ব্যক্তির ধর্ষিতাকে বিয়ে নতুন ঘটনা নয়। কিন্তু অভিযোগের তদন্ত ও বিচার চলাকালে বিয়েতে অনুমতি দেওয়ার রায় নজিরবিহীন বলছে আইন ও বিচারমহল। হাইকোর্টের গত সপ্তাহের এই রায় সোমবার জানাজানি হয়।
সংশ্লিষ্ট মামলায় ওড়িশা হাই কোর্টের বিচারপতি বলেছেন, যদিও অভিযোগটি গুরুতর, কিন্তু আক্রান্ত মহিলা এবং অভিযুক্তের পরিবার যেহেতু বিয়েতে সম্মতি দিয়েছে, তাই অনুমতি দেওয়া হল। অপরাধের বিচার যেমন চলছে, চলবে।
মামলায় অভিযোগকারিণী বছর বাইশের তরুণী অভিযোগ করেন, তাঁর ষোলো বছর বয়স থেকে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল। অভিযুক্ত তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। দু’বার তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। দু’বারই জোর করে গর্ভপাত করানো হয়। প্রতিশ্রুতি মতো বিয়ে না করায় তিনি ধর্ষণের মামলা করেছেন।
বিচারপতি জামিনের রায়ে বলেছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলা যায় অভিযুক্ত ও অভিযোগকারিণীর মধ্যে সম্পর্ক থেকে এক পর্যায়ে দু’পক্ষের সম্মতির ভিত্তিতে শারীরিক মিলন হয়ে থাকতে পারে। যেহেতু দুই পরিবার বিয়েতে সম্মতি দিয়েছে এবং অভিযুক্ত নিজেও জামিনের আবেদনে ধর্ষিতাকে বিয়ে করতে চাওয়ার কথা উল্লেখ করেছে তাই এক মাসের জামিন মঞ্জুর করা হল।