Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রিপ কাটতে গিয়ে দেড় মাসের শিশুর আঙুল কেটে ফেললেন নার্স! ইন্দোরের হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ

শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতাল। 

ড্রিপ কাটতে গিয়ে দেড় মাসের শিশুর আঙুল কেটে ফেললেন নার্স! ইন্দোরের হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 January 2026 15:05

দ্য ওয়াল ব্যুরো: দেড় মাসের এক শিশুর শরীর থেকে ক্যাথেটার খুলতে গিয়ে নার্স ভুলবশত তার বুড়ো আঙুল কেটে  ফেলেন, মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে (Indore hospital negligence)। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতাল। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মা জানিয়েছেন, বুধবার সকালে শিশুর হাতে ফোলাভাব দেখা গেলে নার্সকে ডাকা হয়। ক্যাথেটার আটকানো টেপ কাঁচি দিয়ে কাটতে গিয়ে নার্স অসাবধানবশত শিশুটির বুড়ো আঙুলও কেটে ফেলেন (baby finger severed Indore)। মুহূর্তে রক্তপাত শুরু হলে পরিবার এবং ওয়ার্ডের চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আঙুল কাটা যাওয়ার পর জখম শিশুকে দ্রুত ইন্দোরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে প্লাস্টিক সার্জনের একটি বিশেষ দল জরুরি অস্ত্রোপচারে শিশুর কাটা বুড়ো আঙুলটি পুনরায় জোড়া দেন। চিকিৎসকদের দাবি, অপারেশন সফল হয়েছে এবং শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে গুরুতর অবহেলার এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভিযুক্ত নার্স আরতিকে সাসপেন্ড (Nurse suspended) করেছে। ইন্দোরে হাসপাতালের বড়সড় অবহেলার অভিযোগে তিনজন নার্সিং ইন-চার্জের এক মাসের বেতন স্থগিত রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড. অশোক যাদব।

হাসপাতালের কর্মীদের বয়ান নেওয়া হয়েছে। খুব শিগগিরই রিপোর্ট জমা দেবে কমিটি। শিশুর পরিবারের অভিযোগ, এমন অবহেলা ক্ষমার অযোগ্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করা হবে। তবে এই ঘটনা ইন্দোরের চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


```