Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

১০০ দিনের প্রকল্পে বহু খামতি! দেশজুড়ে সমীক্ষা চালানোর প্রস্তাব সংসদীয় স্ট্যান্ডিং কমিটির

গ্রামীণ মানুষ যাতে বছরে অন্তত ১০০ দিন কাজ পান, তা নিশ্চিত করতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানায় চালু হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প (NREGA project)।

১০০ দিনের প্রকল্পে বহু খামতি! দেশজুড়ে সমীক্ষা চালানোর প্রস্তাব সংসদীয় স্ট্যান্ডিং কমিটির

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 April 2025 08:03

দ্য ওয়াল ব্যুরো: গ্রামীণ মানুষ যাতে বছরে অন্তত ১০০ দিন কাজ পান, তা নিশ্চিত করতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানায় চালু হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প (NREGA project)।

অভিযোগ, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সেই একশো দিনের কাজ নিয়ে নানা টালাবাহানা শুরু হয়েছে। বাংলায় গত তিন বছরের বেশি সময় ধরে এই প্রকল্পের কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। অবিজেপি কয়েকটি রাজ্যেও প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে।

এবার এ বিষয়ে কেন্দ্রকে একাধিক প্রস্তাব দিল গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি (Parliamentary Standing Committee)। কমিটির প্রধান তথা কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা বলেন, ‘১০০ দিনের কাজ নিয়ে নানাবিধ টালবাহানার অভিযোগ উঠছে। এগুলি খতিয়ে দেখার জন্য স্বাধীন সংস্থাকে দিয়ে সমীক্ষা চালানো উচিত। তাতে প্রকল্পের খামতি সম্পর্কে যেমন জানা যাবে, তেমনই কী কী নীতি প্রণয়ন করা প্রয়োজন, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।"

সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনে এ ব্যাপারে একগুচ্ছ প্রস্তাবও দিয়েছে স্ট্যান্ডিং কমিটি। কমিটির তরফে বলা হয়েছে, ১০০ দিনের কাজের দিন সংখ্যা বাড়িয়ে ১৫০ দিন করা উচিত। কারণ যেভাবে দেশজুড়ে সব কিছুর মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে গ্রামীণ অর্থনীতি ক্রমশ সঙ্কটে। তাই  গ্রামীণ মানুষের সুবিধার্থে এই প্রকল্পের দিন সংখ্যা বাড়িয়ে ১৫০ দিন করা উচিত। শ্রমিকদের ন্যূনতম মজুরও ৪০০ টাকা করার পক্ষে মত দিয়েছে এই কমিটি। 

বহু ক্ষেত্রে সময়ে কাজ শেষ করার পরও টাকা না পাওয়ার অভিযোগ ওঠে। ফলে শ্রমিকদের একাংশ ১০০ দিনের কাজের পরিবর্তে বেসরকারি কাজের দিকে ঝুঁকছেন বলেও অভিযোগ। এ ব্যাপারে যথাযথ খোঁজখবর নেওয়া, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর বিরুদ্ধে (যাদের গাফিলতিতে মজুরি পেতে দেরি হচ্ছে) কঠোর পদক্ষেপের পরামর্শও দেওয়া হয়েছে।


```