Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এখন চাকরি খোঁজা হবে আরও সহজ! লিঙ্কডইনে এল নতুন এআই ফিচার, শীঘ্রই আসছে ভারতেও

সংস্থার তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই AI টুল ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষায় (ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ) নিজের পছন্দের চাকরি টাইপ করে খুঁজে পেতে সাহায্য করবে। 

এখন চাকরি খোঁজা হবে আরও সহজ!  লিঙ্কডইনে এল নতুন এআই ফিচার, শীঘ্রই আসছে ভারতেও

ফাইল ছবি

শেষ আপডেট: 22 May 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: চাকরি খোঁজার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ফিচার চালু করল লিঙ্কডইন। ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত এই পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি চলতি মাসের শুরুতে প্রথমে আমেরিকায় এই AI টুলটি চালু করে। এবার তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছে, যার মধ্যে রয়েছে ভারতও। তবে এই AI ফিচার শুধুমাত্র  লিঙ্কডইন প্রিমিয়াম গ্রাহকদের জন্যই উপলব্ধ।

সংস্থার তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই AI টুল ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষায় (ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ) নিজের পছন্দের চাকরি টাইপ করে খুঁজে পেতে সাহায্য করবে। যেমন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি লেখেন, 'বেঙ্গালুরুতে হাইব্রিড বা রিমোট মোডে ফুল-স্ট্যাক ডেভেলপার চাকরি, তাহলে এই টুল ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক সব চাকরির তালিকা দেখাবে।

লিঙ্কডইনের এক সমীক্ষায় উঠে এসেছে, বেঙ্গালুরুর ৬০ শতাংশ পেশাদার মানুষই চাকরির ঠিকঠাক হেডলাইন বা ইন্ডাস্ট্রি ঠিক করে খুঁজতে গিয়ে সমস্যায় পড়েন, তাই চাকরি হন্যে হয়ে খুঁজলেও তাঁরা কিছু পান না। সেই সমস্যা দূর করতেই এই নতুন AI চালিত সার্চ টুল আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

এই ফিচার আগের মতো কিওয়ার্ড-ভিত্তিক খোঁজের পরিবর্তে সরাসরি প্রাসঙ্গিক চাকরির তালিকা দেখাবে। ফলে অপ্রাসঙ্গিক পোস্ট ঘাঁটার ঝামেলা যেমন কমবে, তেমনই সময়ও বাঁচবে। একইসঙ্গে ব্যবহারকারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

সংস্থার দাবি, 'AI-চালিত চাকরি খোঁজার এই নতুন অভিজ্ঞতা আরও প্রাসঙ্গিক ফলাফল দেবে এবং ব্যবহারকারীদের কেরিয়ারে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।'

প্রিমিয়াম সদস্যদের জন্য এই ফিচারটি ছাড়াও রয়েছে আরও কিছু অতিরিক্ত সুবিধা- যেমন ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য এআই টুল, মাই কেরিয়ার জার্নি  (My Career Journey) প্ল্যান করার সুবিধা ইত্যাদি। বর্তমানে  লিঙ্কডইনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রতি মাসে ৪৯৯ টাকা খরচে পাওয়া যাচ্ছে। 


```