Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারকে সরানোর নোটিস, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা

পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকার ওম বিড়লাকে অপসারণের নোটিস দিল বিরোধীরা। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লোকসভায় না আসার সিদ্ধান্ত নিয়েছেন ওম বিড়লা।

 

পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারকে সরানোর নোটিস, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা

ওম বিড়লা

গার্গী দাস

শেষ আপডেট: 11 February 2026 08:36

দ্য ওয়াল ব্যুরো: বাজেট অধিবেশনের শুরু থেকেই তপ্ত লোকসভা। টানা অচলাবস্থার মাঝে শেষমেশ স্পিকার ওম বিড়লা (Om Birla)কে পদচ্যূত করার লক্ষ্যে ‘মোশন ফর রিম্যুভাল’ (Motion for Removal) সংক্রান্ত নোটিস জমা দিল বিরোধী শিবির। মঙ্গলবার সেই নোটিস গ্রহণ করেন লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং (Utpal Kumar Singh)। সূত্রের খবর, এরপর জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগের নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা।

বিরোধীদের অভিযোগ, গত কয়েক মাসে একাধিক ঘটনায় স্পিকার প্রকাশ্যে পক্ষপাতিত্ব করেছেন। নয় পাতার চিঠিতে চারটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করই তাঁকে পদচ্যূত করার প্রক্রিয়া শুরুর দাবি তোলা হয়। এর আগেই কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা (UBT), এনসিপি (SP)–সহ বিভিন্ন বিরোধী দলের মোট ১১৭ জন সাংসদ এই প্রস্তাবে সই করেছিলেন। যদিও স্বাক্ষর নেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-র। সই করেননি তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদও।

তৃণমূলের বক্তব্য আলাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মতে, প্রথমে বিরোধীরা সম্মিলিতভাবে স্পিকারকে চিঠি দিয়ে দু’দিন সময় চাওয়া উচিৎ ছিল ব্যাখ্যার জন্য। সেই সময়সীমা পেরিয়ে গেলে তবেই ‘মোশন ফর রিম্যুভালে’ সই করতে তাঁরা প্রস্তুত ছিলেন। পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন তাদের মূল ফোকাস দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Jainesh Kumar)-কে পদচ্যূত করা। এ বিষয়ে বিরোধী শিবিরে অন্তত ১০৩ জন সাংসদের সমর্থন রয়েছে।

বিরোধীদের চিঠিতে যে চারটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে—
• রাহুল গান্ধীকে বারবার বলতে না-দেওয়া,
• বিক্ষোভের সময় আট কংগ্রেস সাংসদকে সাসপেন্ড,
• বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) প্রাক্তন প্রধানমন্ত্রীদের সমালোচনা করলে স্পিকারের হস্তক্ষেপ না-করা
• বিক্ষোভের সময় বিরোধী মহিলা সাংসদের প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে যাওয়াকে ‘অঘটন ঘটানোর চেষ্টা’ হিসেবে উল্লেখ।

এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। ৪ ফেব্রুয়ারির ঘটনার ভিডিও তিনি প্রকাশ্যে আনেন। তবে কংগ্রেসের উপ-মুখ্যসচেতক মানিক্কম টেগরের প্রশ্ন—যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উপস্থিতই ছিলেন না, তখন তাঁকে ‘মারতে চাওয়া’র অভিযোগ উঠছে কী করে? উপরন্তু, লোকসভা মুলতুবির পরের ভিডিও সংসদীয় মন্ত্রী প্রকাশ করছেন কীভাবে? এটি অনৈতিক বলেই কংগ্রেসের দাবি।

সংবিধানের ৯৪ (সি) (Article 94(c)) অনুচ্ছেদ মেনে এর আগে তিনবার স্পিকারকে অপসারণের চেষ্টা হয়েছিল। ১৯৫৪-র গণেশ বাসুদেব মভলঙ্কর, ১৯৬৬-র সর্দার হুকুম সিং এবং ১৯৮৭-র বলরাম জাখরের বিরুদ্ধে আনা হয়েছিল প্রস্তাব। কোনওবারই সফল হয়নি বিরোধীরা—ভোটাভুটিতে হেরে গিয়েছিল তিনবারই।

চতুর্থবার কি নজির বদলাবে? আপাতত লোকসভার অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা।


```