Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ভয়াবহ পরিস্থিতি উত্তর সিকিমের, মঙ্গলবার রাতে একের পর এক ধসে বন্ধ একাধিক রাস্তা! আটকে ২০০ পর্যটক

উত্তর সিকিমে ভারী বৃষ্টিতে একাধিক ধস, বন্ধ গুরুত্বপূর্ণ রাস্তা। চুংথাংয়ে আটকে পড়েছেন অন্তত ২০০ পর্যটক, চলছে উদ্ধার ও রাস্তা মেরামতির কাজ।

ভয়াবহ পরিস্থিতি উত্তর সিকিমের, মঙ্গলবার রাতে একের পর এক ধসে বন্ধ একাধিক রাস্তা! আটকে ২০০ পর্যটক

সিকিমে ধস

গার্গী দাস

শেষ আপডেট: 25 March 2026 11:51

দ্য ওয়াল ব্যুরো: উত্তর সিকিমে (North Sikkim) ভয়াবহ পরিস্থিতি! ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে একাধিক ধস (Landslides), চুংথাংয়ে (Chungthang) আটকে পড়লেন অন্তত ২০০ পর্যটক (Tourists)। প্রশাসন সূত্রে বুধবার জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই চুংথাং-লাচেন (Chungthang-Lachen Route) রাস্তায় এই ধস নামে, ফলে লাচেনগামী বহু পর্যটক মাঝপথেই আটকে পড়েন।

মাঙ্গান জেলার (Mangan District) জেলাশাসক অনন্ত জৈন (Anant Jain) জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের রাতারাতি নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP Camp) ক্যাম্প ও একটি গুরুদ্বারে তাঁরা রয়েছেন আপাতত। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

এদিকে, রাস্তা মেরামতির কাজ শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation)। তবে আবহাওয়া (Weather Conditions) পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত এবং রাস্তা নিরাপদ বলে ঘোষণা না করা পর্যন্ত যাতায়াত চালু করা হবে না। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ধসের জেরে অনেক পর্যটকই ইতিমধ্যে গ্যাংটকে (Gangtok) ফিরে গিয়েছেন, বাতিল করতে বাধ্য হয়েছেন বাকি পরিকল্পনা।

অন্যদিকে, লাচুং (Lachung) রুটেও মঙ্গলবার রাতে ধস নামে, দ্রুত রাস্তা পরিষ্কার করা হয়। কিন্তু সেখানকার পর্যটকদেরও বুধবার সকালে নিরাপদে গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে। যারা উপরে উঠছেন বুধবার সকালে, বিকল্প রাস্তায় ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যাপক যানজট রয়েছে গোটা এলাকায়।

উল্লেখ্য, লাগাতার বৃষ্টি চলায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রশাসন জানাচ্ছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। লাচেন রুটটি সম্প্রতি, ৯ মার্চ ফের চালু হয়েছিল। ২০২৩ সালের ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির জেরে (Glacial Lake Outburst Flood বা GLOF) এই রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তার উপর নতুন করে সমস্যায় ফেলেছে তুষারপাত (Heavy Snowfall)। সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছাঙ্গু লেক (Tsomgo Lake) ও নাথুলা (Nathula) গত কয়েক দিন ধরে ভারী তুষারপাতের কারণে বন্ধ রয়েছে।

সব মিলিয়ে, পর্যটন মরশুমের মাঝেই প্রাকৃতিক দুর্যোগে (Natural Calamity) বিপাকে উত্তর সিকিম। আপাতত আবহাওয়ার উন্নতি ও রাস্তা মেরামতির কাজ শেষ হওয়াই একমাত্র ভরসা প্রশাসনের।


```