Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কুখ্যাত আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গাজিয়াবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কনস্টেবলের

এই ঘটনার পর নয়ডা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের হয়েছে।

কুখ্যাত আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গাজিয়াবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কনস্টেবলের

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 26 May 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদের মাসুরি এলাকায় কুখ্যাত আসামিকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক। হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নয়ডা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

রবিবার আসামি কাদিরকে গ্রেফতার করতে গাজিয়াবাদ গিয়েছিল নয়ডা পুলিশের একটি দল। সেখানে তাঁদের ওপর চড়াও হন স্থানীয় কয়েকজন। ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে। উত্তেজিত জনতা এরপর ইট ও পাথর ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। ভিড়ের মাঝে গুলিও চলে। গুলি লাগে কনস্টেবল সৌরভের গায়ে। তাঁকে তখনই হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শুধু পাথর নয়, জনতার মধ্য থেকে কেউ কেউ গুলিও চালান। সেই গুলিতেই নয়ডার ফেস ২ থানার কনস্টেবল সৌরভ জখম হন। এই হামলায় আরও ২-৩ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের অবস্থা স্থিতিশীল।

এই ঘটনার পর নয়ডা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের হয়েছে।

এদিকে, অশান্তির খবর পেয়ে গাজিয়াবাদ ও নয়ডা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গোলাগুলি ও বিশৃঙ্খলার মধ্যে অভিযুক্ত কাদির, তার সহযোগীদের নিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে পুলিশ।

কনস্টেবল সৌরভের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের সবাইকে খুব শিগগিরই চিহ্নিত করা হবে। এমন কর্তব্যরত পুলিশ আধিকারিকদের ওপর হামলা চালানো দণ্ডনীয় অপরাধ। ফলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।


```