মুর্শিদাবাদ (Murshidabad) ধুন্ধুমার। দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায়ের নির্বাচনে (Cooperative Election) তৃণমূল আশ্রিত বহিরাগতের বিরুদ্ধে মারধরের অভিযোগ সিপিএম-কংগ্রেসের (CPIM-Congress)। পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে পুলিশকে (Police) লাঠিচার্জ করতে হয়। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

দৌলতাবাদে ধুন্ধুমার
শেষ আপডেট: 25 May 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ (Murshidabad) ধুন্ধুমার। দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায়ের নির্বাচনে (Cooperative Election) তৃণমূল আশ্রিত বহিরাগতের বিরুদ্ধে মারধরের অভিযোগ সিপিএম-কংগ্রেসের (CPIM-Congress)। পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে পুলিশকে (Police) লাঠিচার্জ করতে হয়। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।
সিপিএম ও কংগ্রেসের তরফে অভিযোগ রোববার দৌলতাবাদ হাইস্কুলে ভোটের সময় তৃণমূলের বেশ কিছু বহিরাগত লোকজন মারধর করে জোটের প্রার্থীদের। লাঠি-সোটা নিয়ে ভয় দেখিয়ে ভোটারদের এলাকা ছাড়া করার চেষ্টা করে তারা। কেউ যাতে ভোটগ্রহণ কেন্দ্রে না পৌঁছোতে পারে সে জন্য বিভিন্ন জায়গায় পথ অবরুদ্ধ করে রখা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বস্তুত, মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ৪৩টি আসন রয়েছে। গত ভোটে সিপিএম ৪৩টি আসনে জয়ী হয়। এ বছর ৪৩টি আসনের মধ্যে সিপিএম ২১টি আসনে এবং কংগ্রেস ২২টি আসনে প্রার্থী দেয়। শুরুর দিকে ভোট শান্তিপূর্ণই হচ্ছিল।
অভিযোগ, বেলা গড়াতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা শুরু করে। লাঠি পেটা করে সিপিএম-কংগ্রেস জোটের লোকজনকে বেপরোয়া ভাবে আক্রমণ করে। সেই সময়ে পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ বাম-কংগ্রেসের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।