Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়ডার ডে-কেয়ারে শিশুকে বেধড়ক মারধর, গায়ে কামড়ের চাকা চাকা দাগ! সিসিটিভিতে রেকর্ড ভয়াবহ দৃশ্য

শিশুটির বাবা-মা আবাসন কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চান। দেখা যায়, পরিচারিকা শিশুর মুখে আঘাত করছে এবং ইচ্ছাকৃতভাবে মাটিতে ফেলে দিচ্ছে। ফুটেজে স্পষ্ট দেখা যায়, সে চিৎকার করে কাঁদছে।

নয়ডার ডে-কেয়ারে শিশুকে বেধড়ক মারধর, গায়ে কামড়ের চাকা চাকা দাগ! সিসিটিভিতে রেকর্ড ভয়াবহ দৃশ্য

বাচ্চাটির গায়ে কামড়ের দাগ ও সিসিটিভি ফুটেজে পাওয়া দৃশ্য

গার্গী দাস

শেষ আপডেট: 11 August 2025 10:14

দ্য ওয়াল ব্যুরো: নয়ডার এক আবাসনের ডে-কেয়ার সেন্টারে দেড় বছরের শিশু-কন্যার উপর অকথ্য নির্যাতনের অভিযোগ। এক পরিচারিকাকে আটক করেছে পুলিশ। শিশুর উরুতে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, অভিযুক্ত পরিচারিকা শিশুর মুখে চড় মারছে এবং ইচ্ছে করে মাটিতে ফেলে দিচ্ছে। ঘটনার পর গোটা আবাসন আতঙ্কিত।

ঘটনাটি নয়ডার সেক্টর ১৩৭-এ অবস্থিত ‘প্যারাস টিয়েরিয়া’ আবাসনের। বাসিন্দাদের দ্বারা পরিচালিত এই ডে-কেয়ারে অনেক কর্মরত বাবা-মা সকালে বাচ্চাকে রেখে যান, ফেরার পথে ঘরে নিয়ে যান। গত ৪ অগস্ট এই ভয়াবহ ঘটনা হয়। শিশুটির বাবা-মা প্রথমে মেয়ের উরুতে দাগ দেখে ভেবেছিলেন অ্যালার্জি হয়েছে। পরে ডে-কেয়ারের শিক্ষকরা বিষয়টি নজরে আনেন। শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার জানান, এগুলি কামড়ের চিহ্ন।

এর পর বাবা-মা আবাসন কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চান। দেখা যায়, পরিচারিকা শিশুর মুখে আঘাত করছে এবং ইচ্ছাকৃতভাবে মাটিতে ফেলে দিচ্ছে। ফুটেজে স্পষ্ট দেখা যায়, শিশুটি চিৎকার করে কাঁদছে।

আক্রান্তর বাবা সন্দীপ জানান, ২১ মে থেকে তাঁরা প্রতিদিন মাত্র দু'ঘণ্টার জন্য মেয়েকে ওই ডে-কেয়ারে পাঠাচ্ছিলেন। তাঁদের বলা হয়েছিল, তিন জন শিক্ষক থাকবেন শিশুর দেখাশোনার জন্য। কিন্তু বাস্তবে জানতেনই না যে শিশুটি পরিচারিকার হাতে থাকবে। প্রতি দু'ঘণ্টার জন্য তাঁরা ২,৫০০ টাকা দিচ্ছিলেন। সন্দীপের দাবি, আরও একটি পরিবার জানিয়েছে, তাঁদের সন্তানও ওই ডে-কেয়ারে একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে এবং তারাও পুলিশের কাছে অভিযোগ জানাতে চলেছেন।

বাবা-মায়ের অভিযোগ, ঘটনার সময় ডে-কেয়ারের মালিক কোনও হস্তক্ষেপ করেননি। বরং মালিক ও পরিচারিকা উল্টে তাঁদেরই গালিগালাজ করেন ও হুমকি দেন। পুলিশ জানিয়েছে, শিশুর মেডিক্যাল পরীক্ষা হয়েছে এবং অভিযুক্ত পরিচারিকা, যিনি নাবালিকা, আটক করা হয়েছে। ডে-কেয়ারের লাইসেন্স ও নিয়োগ প্রক্রিয়ায় কোনও অনিয়ম আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সন্দীপের আর্জি, 'ডে-কেয়ারের মালিক ও পরিচারিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে আর কোনও শিশুর সঙ্গে এমন না হয় ভবিষ্যতে।'


```