লোকসভায় বিলটি বেশ করেন শারদ পাওয়ারের মেয়ে তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে।
.jpeg.webp)
দেশের যাবতীয় নিয়মবিধি অগ্রাহ্য করে বেশিরভাগ কর্মক্ষেত্রেই ১২-১৪ ঘণ্টাও কাজ করতে হয়। ছুটির দিন বা হলিডেতেও এর হাত থেকে মুক্তি মেলে না।
শেষ আপডেট: 6 December 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: অফিসের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর কর্মক্ষেত্রের ফোনকল ধরা ও ইমেল না দেখার আইনি অধিকার দানের বেসরকারি বিল পেশ হল সংসদে। শুক্রবার লোকসভায় বিলটি বেশ করেন শারদ পাওয়ারের মেয়ে তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে। তাঁর এই বেসরকারি বিল পেশের সঙ্গেই ফের একবার কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষার বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
সুপ্রিয়া সুলে Right to Disconnect Bill, 2025 নামে এই বিলটি পেশ করেন। তাঁর প্রস্তাব, কেন্দ্রকে একটি কর্মচারী কল্যাণ কর্তৃপক্ষ গঠন করতে হবে। যারা সুনিশ্চিত করবে যে, ছুটির দিন ও নির্ধারিত কাজের বাইরে কোনও কর্মচারী অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য থাকবেন না। বিলে আরও প্রস্তাব রাখা হয়েছে, কোনও কর্মীর অফিসের কাজের বাইরে কাজ সম্বন্ধীয় ফোন কল বাতিল করার অধিকার থাকবে। তিনি অফিসিয়াল ইমেলের উত্তর দিতে বাধ্য থাকবেন না।
প্রসঙ্গত, সংসদে ব্যক্তিগত সদস্য-সদস্যরা বেসরকারি বিল এনে আইন প্রণয়নের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। সাধারণত এই ধরনের বিল সরকারের জবাবের পর প্রত্যাহার করে নেওয়া হয়। এর বেশি কোনও গুরুত্ব থাকে না। সংসদীয় ইতিহাসে বেসরকারি বিলের দিনের আলো দেখার বিশেষ একটা রেওয়াজ নেই।
তবে সুপ্রিয়া সুলের এই বিলটি অনেকেরই নজর কেড়েছে। উত্তর-আধুনিককালে প্রতিটি চাকরির নির্দিষ্ট কাজের সময় থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সকলকেই বাড়ি ফিরেও অফিসের কাজ করতে হয়। ব্যক্তিগত সময় কাটানোর পরিবর্তে বস কিংবা সহকর্মীদের সঙ্গে অফিসিয়াল কাজের কথা বলতে হয়। এমনিতেও দেশের যাবতীয় নিয়মবিধি অগ্রাহ্য করে বেশিরভাগ কর্মক্ষেত্রেই ১২-১৪ ঘণ্টাও কাজ করতে হয়। ছুটির দিন বা হলিডেতেও এর হাত থেকে মুক্তি মেলে না।