Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩১ ডিসেম্বর অনলাইনে কিছু অর্ডার দিলেও ডেলিভারি পাবেন না! কিন্তু কেন?

৩১ ডিসেম্বর সুইগি-জ্যোমাটো থেকে অ্যামাজন-ফ্লিপকার্ট, অনলাইনে অর্ডার করলেও মিলতে নাও পারে ডেলিভারি।
 

৩১ ডিসেম্বর অনলাইনে কিছু অর্ডার দিলেও ডেলিভারি পাবেন না! কিন্তু কেন?

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 December 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষভাগ মানেই উৎসব, পার্টি আর শেষ মুহূর্তের কেনাকাটার তোড়জোড়। অনলাইনে অর্ডার দিলেই মিনিটের মধ্যে জিনিস দরজায়- এখন তো এই অভ্যাসে অভ্যস্ত শহরবাসী। কিন্তু এ বছরের শেষ দিন (New Year’s Eve) সেই ছক ভাঙতে চলেছে। কারণ ৩১ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন ডেলিভারি ও গিগ কর্মীরা (Gig Workers)। ফলে সুইগি (Swiggy), জ্যোমাটো (Zomato), জেপ্টো (Zepto), ব্লিঙ্কিট (Blinkit), অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart)-সহ একাধিক ই-কমার্স ও কুইক-কমার্স প্ল্যাটফর্মে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা।

ডেলিভারি কর্মীদের অভিযোগ, উৎসবের মরশুমে শেষ মুহূর্তের ডেলিভারি সামলাতে গিয়ে তাঁদের উপর প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে। দীর্ঘ সময় কাজ করানো হলেও ন্যায্য পারিশ্রমিক মিলছে না। কাজের পরিবেশ যেমন নিরাপদ নয়, তেমনই সামাজিক সুরক্ষা প্রায় নেই বললেই চলে। এই অবস্থার প্রতিবাদেই বনধের পথে হাঁটছেন কর্মীরা। সূত্রের খবর, ২৫ ডিসেম্বরের তুলনায় ৩১ ডিসেম্বর আরও জোরদার আন্দোলনের পরিকল্পনা রয়েছে।

তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কারস ইউনিয়ন (Telangana Gig and Platform Workers Union) ও ইন্ডিয়ান ফেডারেশন অব অ্যাপ বেস ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (Indian Federation of App Based Transport Workers) যৌথ বিবৃতিতে জানিয়েছে, উৎসবের পিক আওয়ারে (Peak Hours) ডেলিভারি কর্মীরাই সিস্টেমের শিরদাঁড়া। অথচ সেই সময়েই তাঁদের উপর বাড়তি চাপ দেওয়া হয়। অযৌক্তিক টার্গেট পূরণ করতে গিয়ে অনেক সময় জীবন শেষ হয়ে যায়। আয় কমছে, অথচ কাজের চাপ বাড়ছে। সামান্য অভিযোগ বা টার্গেট পূরণ না হলেই আইডি ব্লক (ID Blocking) করে দেওয়া হচ্ছে, যার ফলে রাতারাতি কাজ হারাচ্ছেন বহু কর্মী।

বিক্ষোভরত কর্মীদের মূল দাবি একটাই, স্বচ্ছ ও নায্য বেতন কাঠামো (Fair Pay Structure)। বিশেষ করে ১০ মিনিট ডেলিভারি (10-minute Delivery) পরিষেবা প্রত্যাহারের দাবি জোরালো। তাঁদের বক্তব্য, দ্রুত ডেলিভারির চাপেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি আইডি ব্লকিং ও অযৌক্তিক জরিমানার নিয়ম তুলে নেওয়ার দাবিও উঠেছে। কর্মীদের জন্য বাধ্যতামূলক সেফটি গিয়ার (Safety Gear), নিশ্চিত কাজের সুযোগ ও কর্মক্ষেত্রে সম্মান দেওয়ার কথাও বলা হয়েছে।

শুধু তাই নয়, গ্রাহকদের আচরণ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন ডেলিভারি কর্মীরা। তাঁদের দাবি, গ্রাহকরা যেন তাঁদের “মানুষ হিসেবে” ব্যবহার করেন- এই সচেতনতা দরকার। নির্দিষ্ট কাজের সময়, বাধ্যতামূলক বিশ্রামের সুযোগ, টেকনিক্যাল সাপোর্ট (Technical Support), চাকরির নিশ্চয়তা, স্বাস্থ্য বিমা (Health Insurance), দুর্ঘটনা কভারেজ (Accident Coverage) ও পেনশনের (Pension) মতো দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষার দাবিও তুলেছেন তাঁরা।

এই পরিস্থিতিতে সরকারকে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, শুধু কর্পোরেট প্ল্যাটফর্মের উপর নির্ভর না করে গিগ কর্মীদের অধিকার রক্ষায় স্পষ্ট নীতি দরকার। সব মিলিয়ে উৎসবের মরশুমে অনলাইন অর্ডার নির্ভর শহুরে জীবনে বড় ধাক্কা আসতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার বড়দিন বা নিউ ইয়ারে দরজায় কড়া নাড়বে কি না ডেলিভারি—তা অনেকটাই নির্ভর করছে এই বনধের গতিপ্রকৃতির উপর।


```