Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুস্তফাবাদে কোনও মুসলিম থাকেন না, তাই নাম বদলে হবে কবীর ধাম, বিচিত্র যুক্তি যোগীর

তবে পশ্চিম উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মুস্তফাবাদের নাম বদলে যোগীর যুক্তি এখানে মুসলিমরা বাস করেন না তাই এলাকার নাম হবে কবীর ধাম।‌

মুস্তফাবাদে কোনও মুসলিম থাকেন না, তাই নাম বদলে হবে কবীর ধাম, বিচিত্র যুক্তি যোগীর

যোগী আদিত্যনাথ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 28 October 2025 10:17

দ্য ওয়াল ব্যুরো: এই গ্রামে একজনও মুসলমান বাস করেন না। আমি তাই সিদ্ধান্ত করেছি এ গ্রামের নাম বদলে রাখব কবীর ধাম (Kabir Dham)। আপনারা গ্রাম থেকে প্রস্তাব পাঠালেই আমি সরকারি বিজ্ঞপ্তি জারি করে দেব।‌

উত্তর প্রদেশের একটি গ্রামের নাম বদলে এমনই যুক্তি পেশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যোগীর রাজ্যে গ্রাম শহরের নাম বদল নতুন কিছু নয়। ‌ফৈজাবাদ জেলার নাম বদলে রাখা হয়েছে অযোধ্যা। ‌এলাহাবাদের নতুন নাম প্রয়াগ রাজ। ‌ওই সব ক্ষেত্রে বিজেপি সরকার দাবি করেছিল মুসলিম শাসকেরা সেখানকার সনাতনী নাম বদলে দিয়েছিলেন। তাই পুরনো নাম ফেরানো হচ্ছে।‌

তবে পশ্চিম উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মুস্তফাবাদের নাম বদলে যোগীর যুক্তি এখানে মুসলিমরা বাস করেন না তাই এলাকার নাম হবে কবীর ধাম।‌

উল্লেখযোগ্য হল কবীর ছিলেন প্রাচীন ভারতের একজন কবি যিনি সর্বদা হিন্দু-মুসলমান সম্প্রীতির কথা বলেছেন।‌ তাকে তাই সম্প্রীতির কবি বলা হয়। কবীর নামটি আরবি 'আল-কবির' থেকে এসেছে। এর অর্থ 'মহান'। বারাণসীর লহরতলাব এলাকায় এক মুসলিম পরিবারে তাঁর জন্ম।‌ যোগীর দাবি মুস্তাফাবাদের নাম আগে কবীরধাম ছিল।

 

লখিমপুর কারে জেলায় প্রতিবছর এই সময় স্মৃতি প্রাকতোৎসব মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ‌গ্রামের বিশ্ব কল্যাণ আশ্রম ঘিরে হওয়া এই মেলায় এবারই প্রথম মুখ্যমন্ত্রী গিয়েছিলেন।‌ মঞ্চে ভাষণ দিতে উঠে যোগী প্রথমেই বলেন, আমি শুনলাম এই গ্রামে কোন মুসলমান বাস করেন না। স্থানীয় মানুষ বললেন।‌ সরকারি আধিকারিকেরও একই কথা জানিয়েছেন। তাহলে আর এ গ্রামের নাম মুস্তফাবাদ থাকবে কেন? উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী‌ জনতার উদ্দেশ্যে জানতে চান তারা নাম পরিবর্তনে রাজি কিনা উপস্থিত মানুষ সমস্বরে সায় দিলে মুখ্যমন্ত্রী বলেন আপনারা লিখিত প্রস্তাব পাঠালেই সব কাজ হয়ে যাবে।।

এরপরই যোগী এলাহাবাদ এবং ফৈজাবাদের নাম বদলের প্রসঙ্গ টেনে বলেন আমাদের সরকার ক্ষমতায় আসার পর ইতিহাস পুনরুদ্ধারের নেমেছে। অতীতে এইসব এলাকার প্রকৃত নাম বদলে দেওয়া হয়েছিল। আমরা আবার পুরনো নাম ফেরাচ্ছি। ‌ যোগী দাবি করেন মুস্তফাবাদও তেমনই একটি গ্রাম। যেটির নাম বদলে দেওয়া হয়েছিল।


```