বুধবার এই তথ্য জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তাদের দাবি, এতে পরিষেবার গতি যেমন বাড়বে, তেমনই নাগরিকদের সুবিধা হবে আরও অনেক বেশি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 June 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: ভোটার কার্ড হাতে পেতে আর অপেক্ষা করতে হবে না মাসের পর মাস। নির্বাচন কমিশনের (ECI) ঘোষণা অনুযায়ী, এবার ভোটার তালিকায় নাম আপডেট হওয়ার ১৫ দিনের মধ্যেই কার্ড হাতে পাবেন ভোটাররা। বুধবার এই তথ্য জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তাদের দাবি, এতে পরিষেবার গতি যেমন বাড়বে, তেমনই নাগরিকদের সুবিধা হবে আরও অনেক বেশি।
কীভাবে কাজ করবে এই নতুন ট্র্যাকিং সিস্টেম?
কমিশনের তরফে জানানো হয়েছে, ইপিক তৈরি থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপেই এবার থাকবে রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের সুবিধা। ফলে আপনি জানতে পারবেন আপনার ভোটার কার্ড ঠিক কোথায় পৌঁছেছে।
কীভাবে অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন?
১. NVSP ওয়েবসাইটে যান: https://www.nvsp.in
২. Sign-Up করুন: মোবাইল নম্বর, ইমেল আইডি ও ক্যাপচা দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩. অ্যাকাউন্ট তৈরি করুন: নাম, পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।
৪. OTP যাচাই: মোবাইলে ও ইমেলে পাওয়া OTP দিয়ে ভেরিফিকেশন করুন।
৫. লগ ইন করুন: মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে OTP দিয়ে নিশ্চিত করুন।
৬. ফর্ম ৬ পূরণ করুন: নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে 'Fill Form 6'-এ ক্লিক করুন।
৭. প্রয়োজনীয় নথি আপলোড করুন: পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিন।
৮. আবেদন সাবমিট করুন: সব তথ্য ভালো করে দেখে সাবমিট করুন।
কীভাবে ট্র্যাক করবেন আপনার ভোটার আইডি স্ট্যাটাস?
১. NVSP পোর্টালে লগ ইন করুন।
২. 'Track Application Status' সেকশনে যান।
৩. ফর্ম সাবমিটের পর পাওয়া রেফারেন্স নম্বর দিন।
৪. আপনার রাজ্য সিলেক্ট করে 'Submit' বাটনে ক্লিক করুন।
৫. সঙ্গে সঙ্গেই আপনার আবেদন কোন অবস্থায় রয়েছে, তা জানিয়ে দেওয়া হবে।
কমিশনের দাবি, এই ডিজিটাল ট্র্যাকিংয়ে যেমন নাগরিকরা স্বচ্ছতার অভিজ্ঞতা পাবেন, তেমনই প্রশাসনিক দিক থেকেও জট কমবে।