Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পহেলগামের ৩ জঙ্গিই পাকিস্তানি, ২ কাশ্মীরি তরুণকে জেরা করে নিশ্চিত এনআইএ, তদন্তে নতুন তথ্য

এনআইএ জানিয়েছে, সন্ত্রাসীরা পাহেলগামের বাটকোটের বাসিন্দা পারভেজ আহমেদ জোথার এবং হিল পার্কের বশির আহমেদ জোথারের বাড়িতে আশ্রয় নিয়েছিল।

পহেলগামের ৩ জঙ্গিই পাকিস্তানি, ২ কাশ্মীরি তরুণকে জেরা করে নিশ্চিত এনআইএ, তদন্তে নতুন তথ্য

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)

শেষ আপডেট: 23 June 2025 08:09

দ্য ওয়াল ব্যুরো: হামিস মুসা, আলি ভাট ওরফে তালহা এবং আদিল হোসেন—২২ এপ্রিল পহেলগামের (Pahalgam) পর এই তিন তরুণের মুখের স্কেচ প্রকাশ করে খবরের কাগজ ও টেলিভিশনে বিজ্ঞাপন দিয়েছিল তদন্তকারীরা। তিনজনের প্রথম দু’জন পাকিস্তানি (Pakistani national) এবং তৃতীয় জন জম্মু-কাশ্মীরের বাসিন্দা বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল। এরা সন্দেহভাজন হামলাকারী বলে দাবি করা হয় বিজ্ঞাপনে।

হামলার দু’মাস পর এনআইএ (NIA) জানাচ্ছে, পহেলগামের হত্যাকাণ্ডে কোনও স্থানীয় কাশ্মীরির (no local Kashmiri involved in attack) যোগ ছিল না। হামলাকারী তিনজনই পাকিস্তানি নাগরিক। তবে হত্যাকারীদের আশ্রয় দিয়েছিল এমন দুই কাশ্মীরি তরুণকে তদন্তকারীরা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এনআইএ জানিয়েছে, সন্ত্রাসীরা পাহেলগামের বাটকোটের বাসিন্দা পারভেজ আহমেদ জোথার এবং হিল পার্কের বশির আহমেদ জোথারের বাড়িতে আশ্রয় নিয়েছিল। আশ্রয়দাতা দু’জনই এখন এনআইয়ের হেফাজতে রয়েছে। জেরার মুখে তারা স্বীকার করেছে, হামলাকারী তিনজনই পাকিস্তানি নাগরিক এবং লস্কর-ই তৈবার সদস্য। আশ্রয়দাতা দুই তরুণও ওই সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের জেরা করে হামলাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থাটি। পহেলগাম হত্যাকাণ্ডের দু’মাসেও খুনিদের ধরতে না পারায় সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা সরকারকে প্রশ্নের মুখে ফেলছে।

জাতীয় তদন্তকারী সংস্থা অবশ্য আশাবাদী হামলাকারীরা পাকিস্তানে ফিরে গেছে কিনা সে ব্যাপারে অল্পদিনের মধ্যেই নিশ্চিত হতে পারবে তারা। তিন হামলাকারীর একজন সম্পর্কে পুরনো তথ্যের ভিত্তিতে তদন্ত চালাচ্ছেন এনআইএ-র তদন্তকারীরা।

তদন্তকারীরা জানাচ্ছেন, গত বছর ২০ অক্টোবর জম্মু-কাশ্মীরে নির্মিয়মান শ্রীনগর-সোনমার্গ হাইওয়ের একটি টানেলে কর্মরত শ্রমিকদের উপর হামলা হয়েছিল। সেই হামলার নেতত্বে ছিল সুলেইমান শাহ নামে এক পাকিস্তানি জঙ্গি। গত ৪ ডিসেম্বর জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় জুনেইদ রমজান ভাট নামে এক জঙ্গি। সে ছিল সুলেইমান শাহের সহযোগী। গোয়েন্দাদের সন্দেহ, সুলেইমান পহেলগামের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। তার সন্ধানে অভিযান চলছে। দক্ষিণ কাশ্মীরের কুলগামে তিন সেনা জওয়ান হত্যায় সুলেইমানের হাত ছিল বলেও গোয়েন্দাদের সন্দেহ। ধৃত দুই কাশ্মীরি তরুণের ফোন থেকে পুলিশ সন্দেহভাজন বেশ কয়েকজন জঙ্গির ছবি উদ্ধার করেছে। সেগুলি দেখিয়ে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। এখনও পর্যন্ত দু’শো জনকে ছবিগুলি দেখানো হয়েছে।


```