Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আর্থিক সাহায্য ছাড়া সম্ভব নয়! পহেলগাম হামলার তীব্র নিন্দা করে পর্যবেক্ষণ FATF-এর

জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান যোগের প্রমাণ মিলেছে। যদিও পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ করেনি FATF। তবে স্পষ্টভাবে জানিয়েছে, সন্ত্রাসে অর্থসাহায্য রুখতে তারা একটি নতুন কাঠামো তৈরি করতে চলেছে।

আর্থিক সাহায্য ছাড়া সম্ভব নয়! পহেলগাম হামলার তীব্র নিন্দা করে পর্যবেক্ষণ FATF-এর

ফাইল ছবি

শেষ আপডেট: 16 June 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় (Jammu Kashmir Pahalgam Terror Attack) নিহত ২৬ জন পর্যটকের মৃত্যুকে কেন্দ্র করে এবার সরব হল আন্তর্জাতিক আর্থিক নজরদারি সংস্থা FATF (Financial Action Task Force)। ২২ এপ্রিলের সেই নৃশংস ঘটনার কড়া নিন্দা করে এক বিবৃতিতে FATF জানাল, এই ধরনের জঙ্গি আক্রমণ কোনওভাবেই সম্ভব হত না, যদি না তার পেছনে অর্থ এবং সন্ত্রাসবাদী সংগঠনকে আর্থিকভাবে সাহায্য না করা হত।

সম্প্রতি এক বিবৃতিতে FATF জানিয়েছেন, ''বিশ্বজুড়ে জঙ্গি হামলা শুধু প্রাণ কেড়ে নেয় না, আতঙ্ক আর বিভীষিকাও ছড়ায়। ২২ এপ্রিল ভারতের পহেলগামের হামলা নিয়ে আমরা গভীর উদ্বেগে এবং একই সঙ্গে এর তীব্র নিন্দা জানাচ্ছি।" এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান (Pakistan) যোগের প্রমাণ মিলেছে। যদিও পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ করেনি FATF। তবে স্পষ্টভাবে জানিয়েছে, সন্ত্রাসে অর্থসাহায্য রুখতে তারা একটি নতুন কাঠামো তৈরি করতে চলেছে।

এই সংস্থার বক্তব্য, একাধিক দেশের উপর নজরদারির মাধ্যমে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, তা স্পষ্ট হচ্ছে। সেই মোতাবেক সন্ত্রাসে অর্থ যোগান সংক্রান্ত ঝুঁকিগুলিকে চিহ্নিত করে গাইডলাইনও তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের ২০০-র বেশি সদস্য দেশের উপর নজরদারি চালায় FATF। আর্থিক সুরক্ষা এবং সন্ত্রাসদমনে এই সংস্থার গুরুত্ব ক্রমেই বাড়ছে।

গত ২২ এপ্রিল পহেলগাম জঙ্গি হানার ঘটনার কিছুদিন পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল ভারত। সিন্ধু জলচুক্তি থেকে পাকিস্তানের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর আবার ভারতীয় সেনা পাক এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংসে 'অপারেশন সিঁদুর' অভিযান করেছিল। তাতে ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে এবং ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ভারত সরকার। 

এদিকে আন্তর্জাতিক সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে পাকিস্তানকে ফের FATF-এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে ভারত। এমনই ইঙ্গিত মিলেছে সর্বভারতীয় এক সংবাদসংস্থার রিপোর্টে।

বর্তমানে FATF-এর ‘গ্রে লিস্ট’-এ রয়েছে ২৪টি দেশ, যাদের বিরুদ্ধে অর্থ পাচার, জঙ্গিদের অর্থ সাহায্য এবং বিপজ্জনক অস্ত্রের অর্থচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাকিস্তান অতীতে একাধিকবার এই ধূসর তালিকায় ছিল। প্রথমবার FATF তাদের নাম তোলে ২০০৮ সালে, তবে ২০১০ সালে নাম কেটে দেওয়া হয়। পরে আবার ২০১২ ও ২০১৮ সালে ধরা পড়ে তারা সন্ত্রাসে অর্থসাহায্যের চক্রে জড়িয়ে পড়েছে। শেষবার তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হয় ২০২২ সালের অক্টোবরে।


```