Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'উদ্বেগের প্রয়োজন নেই, পর্যাপ্ত জ্বালানি রয়েছে দেশে', দেশবাসীকে বুধবার আশ্বস্ত করলেন পীযূষ গয়াল

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঘিরে উদ্বেগের মাঝেই দেশবাসীকে আশ্বস্ত করলেন পীযূষ গয়াল। কেন্দ্রের দাবি, দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

 'উদ্বেগের প্রয়োজন নেই, পর্যাপ্ত জ্বালানি রয়েছে দেশে', দেশবাসীকে বুধবার আশ্বস্ত করলেন পীযূষ গয়াল

পীযূষ গয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 11 March 2026 12:25

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়লেও দেশে জ্বালানিতে কোনও ঘাটতি নেই। বুধবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal)। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার (Central Government) এবং দেশে জ্বালানি সরবরাহ যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গয়াল বলেন, 'দেশে জ্বালানির (Fuel Supply) কোনও ঘাটতি নেই বর্তমানে। পশ্চিম এশিয়ায় গুরুতর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে স্বাভাবিক ভাবেই নানা ধরনের উদ্বেগ তৈরি হচ্ছে সকলের মনে। সংশ্লিষ্ট দফতরগুলি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় তথ্য সময় সময় জানানো হবে।'

আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখছে। জ্বালানি সরবরাহে যাতে সামান্য সমস্যাও না হয়, তার জন্য বিভিন্ন দফতর এবং সংস্থা মিলে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

এর মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার জরুরি পদক্ষেপ হিসেবে অত্যাবশ্যকীয় পণ্য আইন (Essential Commodities Act বা EC Act) প্রয়োগ করেছে। এর উদ্দেশ্য, আন্তর্জাতিক বাজারে চাপ বাড়লেও দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারকে (Domestic Energy Market) স্থিতিশীল রাখা। এদিকে বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) ঘাটতির খবর ঘিরে আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে (Shobha Karandlaje)। জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবু কেন্দ্রীয় সরকার পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ভাবে কাজ করছে।

তিনি বলেন, 'কর্নাটক (Karnataka) সহ দেশের বিভিন্ন প্রান্তে হোটেল ও রেস্তরাঁ সংগঠনগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder) সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকার সেই বিষয়টি সম্পর্কে অবগত এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, 'বেঙ্গালুরু (Bengaluru) সহ বিভিন্ন শহরে হোটেল শিল্প যে সমস্যার মুখে পড়েছে, তা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। সকলে সহযোগিতা করলেই সব ঠিক থাকবে।'

তেল-জ্বালানি ছাড়াও এই পরিস্থিতিতে অন্যতম উদ্বেগের বিষয় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলিতে আটকে পড়া ভারতীয়রা। তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে কেন্দ্র। মন্ত্রী জানিয়ে দেন, যে সব সমস্যা তৈরি হচ্ছে, তা সমাধানে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর এবং রাজ্য সরকারগুলিকেও এই প্রয়াসে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


```