Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে ভোটের মুখে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের বড় দাঁও নীতীশের

যুব সমাজের উন্নতি ও বিকাশের লক্ষ্যে এই কমিশন নিয়মিত রাজ্য সরকারকে উপদেশ-পরামর্শ দেবে ও কী করে আরও ভাল করা যায়, সে ব্যাপারে সুপারিশ পাঠাবে। সরকারি দফতরগুলির সঙ্গে এই কমিশন সমন্বয় রাখবে। 

বিহারে ভোটের মুখে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের বড় দাঁও নীতীশের

শেষ আপডেট: 8 July 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বিরাট ঘোষণা! রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেন সংযুক্ত জনতা দল তথা বিজেপির জোটসঙ্গী নীতীশ। মঙ্গলবার বেলায় এক এক্স বার্তায় নীতীশ কুমার জানান, ভোটে জিতে ফের ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের ৩৫ শতাংশ সংরক্ষণ চালু করবে সরকার। তবে এই সরক্ষণ কেবলমাত্র বিহারি মহিলা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সব সরকারি পরিষেবা, ক্যাডার ও সমস্ত পদে এই সংরক্ষণ থাকবে। সব ধরনের সরকারি চাকরিতে এই সংরক্ষণ চালু থাকবে।

একইসঙ্গে নীতীশ কুমার (Nitish Kumar) ভোট প্রতিশ্রুতি দিয়েছেন, বিহার যুব কমিশন গঠনের। ইনস্টাগ্রামে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিহারের যুবক-যুবতীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তাঁদের সরকারি চাকরিতে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা ও তাঁদের শক্তিশালী এবং চাকরির ক্ষেত্রে উপযুক্ত করে তোলা হবে। রাজ্য সরকার এই উপলক্ষে বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভা এ ব্যাপারে অনুমোদনও দিয়েছে।

যুব সমাজের উন্নতি ও বিকাশের লক্ষ্যে এই কমিশন নিয়মিত রাজ্য সরকারকে উপদেশ-পরামর্শ দেবে ও কী করে আরও ভাল করা যায়, সে ব্যাপারে সুপারিশ পাঠাবে। সরকারি দফতরগুলির সঙ্গে এই কমিশন সমন্বয় রাখবে। যাতে যুব সমাজকে আরও শিক্ষিত ও চাকরিতে নিয়োগ করা যায়, সেদিকে নজর দেবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই কমিশনে একজন চেয়ারম্যান, ২ জন ভাইস চেয়ারম্যান ও ৭ সদস্য থাকবেন। যাঁদের সর্বোচ্চ বয়স হবে ৪৫ বছর। সরকারি চাকরি ছাড়াও বেসরকারি চাকরিতেও নিয়োগের ব্যবস্থা করবে কমিশন। যেসব বিহার মায়ের সন্তান পড়াশোনা ও কাজের জন্য ভিনরাজ্যে পড়ে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করবে এই কমিশন। 

সবথেকে বড় লক্ষ্য হবে, বিহারের কিশোর-যুবদের মধ্যে নেশার প্রবণতা দূর করা। স্কুল-কলেজ চত্বরে যেভাবে নেশাদ্রব্য পাওয়া যায়, তা নিয়ে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার কাজও করবে কমিশন। মোট কথা, রাজ্যের যুব সম্প্রদায়কে স্বয়ম্ভর, দক্ষ ও চাকরিমুখী করে তোলার ব্রত নিয়েছে এই সরকার।


```