Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বিধবাভাতার নামে ২০০ কোটি টাকার দুর্নীতি করেছে আপ', তদন্তের দাবি দিল্লি বিজেপির

সোমবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব দাবি করেন, প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে ভুয়ো নামের মাধ্যমে, যার পেছনে রয়েছে পূর্বতন আম আদমি পার্টি (আপ) সরকারের সংগঠিত দুর্নীতির চক্র।

'বিধবাভাতার নামে ২০০ কোটি টাকার দুর্নীতি করেছে আপ', তদন্তের দাবি দিল্লি বিজেপির

বিধবাভাতায় দুর্নীতি

শেষ আপডেট: 8 July 2025 07:30

দ্য ওয়াল ব্যুরো: রাজধানীতে বিধবাভাতা প্রকল্পের নামে ভয়াবহ দুর্নীতি পাকিয়েছে আম আদমি পার্টি (AAP), অভিযোগ তুলল দিল্লি বিজেপি (Delhi BJP)। সোমবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব দাবি করেন, প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে ভুয়ো নামের মাধ্যমে, যার পেছনে রয়েছে পূর্বতন আম আদমি পার্টি (আপ) সরকারের সংগঠিত দুর্নীতির চক্র।

সচদেব বলেন, “৩.৮১ লক্ষ বিধবার মধ্যে প্রকৃত উপভোক্তা মাত্র ২.৯৮ লক্ষ। বাকি ৮৩ হাজারেরও বেশি নাম ভুয়ো। এই নামগুলোর মাধ্যমে দীর্ঘদিন ধরে টাকা তছরুপ হয়েছে, যেটা শুধু অর্থনৈতিক নয়, নৈতিক দেউলিয়াপনারও প্রমাণ।”

তিনি আরও অভিযোগ করেছেন, এই দুর্নীতি এক বছরের নয়, বরং বছরের পর বছর ধরে চলেছে আপ সরকারের আমলে। প্রতি বছর সরকারি কোষাগার থেকে প্রায় ২০০ কোটি টাকা বিধবাভাতা প্রকল্পের নামে সরিয়ে নেওয়া হয়েছে বলে তাঁর দাবি।

দিল্লি বিজেপি নেতার কথায়, “এটা শুধু একটা আর্থিক কেলেঙ্কারি নয়, বিধবার যন্ত্রণা এবং অসহায়তাকে পুঁজি করে এক ঘৃণ্য রাজনৈতিক ও ব্যক্তিগত লোভের ছবি।”

এই প্রসঙ্গে বীরেন্দ্র সচদেব দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর নেতৃত্বাধীন বর্তমান সরকারের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধেও তদন্ত ও শাস্তির দাবি তুলেছেন তিনি।

তাঁর প্রশ্ন, “যে টাকা প্রকৃত বিধবাদের পাওয়ার কথা ছিল, তা কার পকেটে গেল? এই লুঠ থেকে কে লাভবান হল? দিল্লির মানুষ উত্তর দাবি করে।” যদিও এখনও পর্যন্ত আম আদমি পার্টির তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। 


```