Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীতীশ সোমবার বিধান পরিষদ থেকে পদত্যাগ করবেন, মুখ্যমন্ত্রিত্ব ছাড়া নিয়ে এখনও ধোঁয়াশা

সোমবার বিধান পরিষদ থেকে পদত্যাগ করবেন নীতীশ। বহু বছর হল তিনি বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিধান পরিষদ থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

নীতীশ সোমবার বিধান পরিষদ থেকে পদত্যাগ করবেন, মুখ্যমন্ত্রিত্ব ছাড়া নিয়ে এখনও ধোঁয়াশা

নীতীশ কুমার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 08:49

দ্য ওয়াল ব্যুরো: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপি‌ (BJP) নেতা তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, এমনটাই মোটের উপর ঠিক হয়ে আছে পদ্ম শিবিরে। ‌কিন্তু কবে তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সি বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এগিয়ে দেবেন সে ব্যাপারে কোনও পক্ষই নিশ্চিত নয়। বিজেপি এবং জেডিইউ নেতারা বলছেন এই ব্যাপারে সিদ্ধান্ত যা নেওয়ার নীতীশ কুমারই নেবেন।‌

এদিকে আজ সোমবার বিধান পরিষদ থেকে পদত্যাগ করবেন নীতীশ। বহু বছর হল তিনি বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিধান পরিষদ থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

বিধান পরিষদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি রাজ্যসভার সদস্য পদে শপথ গ্রহণ করবেন। নিয়ম হল আইনসভার একটি কক্ষের সদস্য হলে অপরটির সদস্যপদ ১৪ দিনের মধ্যে ত্যাগ করতে হয়। নীতীশ রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর সোমবার ১৪ দিন পূর্ণ হচ্ছে।

কিন্তু এরপরও তিনি মুখ্যমন্ত্রী থাকবেন বলে খবর। এখানেও সুযোগ আছে অন্তত ছমাস নীতীশ রাজ্যের বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য না হয়েও মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। ‌ অর্থাৎ তিনি হতে পারেন সেই মুখ্যমন্ত্রী যিনি রাজ্যসভার সদস্য হয়েও কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।

প্রশ্ন হল কতদিন নীতীশ এই ভূমিকা পালন করবেন? ছয় মাসের মাথায় তাঁকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তেই হবে। জানা যাচ্ছে, সরকার প্রধানের পদ নিয়ে বিজেপি সঙ্গে নীতীশের বোঝাপড়া নিয়ে তাঁর দল জেডিইউর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। দলের সংসদ দম্পতি আনন্দমোহন ও তাঁর স্ত্রী লাভলী আনন্দ রবিবার পাটনায় সাংবাদিক বৈঠক করে বলেছেন নীতীশ কুমারের মাঝপথে সরে যাওয়ার সিদ্ধান্তে জেডিইউ'র কর্মী সমর্থকেরা অত্যন্ত ক্ষুব্ধ। ‌ধস নামতে পারে দলের অতি পশ্চাৎপদ ভোট ব্যাংকে।

নীতীশ রাজ্যসভায় চলে গেলে তাঁর পুত্র নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করার পরিকল্পনা আছে। তিনি বাবার জায়গায় বিধান পরিষদের সদস্য হবেন। কিন্তু জেডিইউ নেতাদের একাংশের বক্তব্য, উপমুখ্যমন্ত্রী আর  আর সাধারণ মন্ত্রীর মধ্যে কোনও ফারাক নেই। ‌উপ মুখ্যমন্ত্রীর হাতে কোন বাড়তি ক্ষমতা থাকে না। ওটা এক ধরনের‌ সান্তনা মাত্র। ‌

তাদের দাবি নীতীশ সরে গেলে নিশান্তকে মুখ্যমন্ত্রী করা হোক। নয়া ফর্মুলাটি এইরকম, নিশান্তকে এখন উপমুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভায় নেওয়া হোক। এরপর মুখ্যমন্ত্রী নীতীশ তাঁর পুত্রকে আগামী ছ মাস মুখ্যমন্ত্রিতূ শিখিয়ে পড়িয়ে দিন।‌

তবে বিজেপি নেতৃত্বের দাবি তাদের সঙ্গে নীতীশ কুমারের যে বোঝাপড়া হয়েছে তাতে, আগামী ১০ এপ্রিল তাঁর মুখ্যমন্ত্রী পর থেকে সরে যাওয়ার কথা। এর দু চার দিনের মধ্যেই বিজেপির কেউ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। ‌ দৌড়ে এগিয়ে আছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।


```