Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ইথানলেই লুকিয়ে কোষাগারে চাপ কমানোর উপায়! ই২০ জ্বালানিতে জোর মোদীর

পশ্চিম এশিয়া থেকে ভারতের প্রায় ৪০ শতাংশ তেল আমদানি হয়। মধ্য-প্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে। ফলে চাপ বেড়েছে কোষাগারের উপর।

ইথানলেই লুকিয়ে কোষাগারে চাপ কমানোর উপায়! ই২০ জ্বালানিতে জোর মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 29 March 2026 16:10

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে জ্বালানি সঙ্কতের মাঝেই শনিবার নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দর (Noida International Airport) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দর মোদী (Narendra Modi)। উদ্বোধন অনুষ্ঠান থেকেই পেট্রোলে ইথানল মেশানোর (E20) বিষয়ে সরকারের নীতির প্রশংসা করেন তিনি। তার দাবি, এই নীতির ফলেই অপরিশোধিত তেলের আমদানি নির্ভরতা কমেছে।

উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের আখ চাষিদের ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "পেট্রোলে ইথানল না মেশানোর হলে ভারতকে প্রায় সাড়ে চার কোটি ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করতে হত।" তার দাবি, আখ চাষিরাই ভারতের গুরুত্বপূর্ণ বিদেশি মুদ্রা বাঁচিয়েছে। পশ্চিম এশিয়া থেকে ভারতের প্রায় ৪০ শতাংশ তেল আমদানি হয়। মধ্য-প্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে। ফলে চাপ বেড়েছে কোষাগারের উপর।

বিদেশি মুদ্রা বাঁচানো এবং কার্বন এমিশন কমানোর মতো বিভিন্ন লক্ষ্য নিয়ে ভারত সরকার পেট্রলে ইথানল মেশানোর নীতি বাস্তবায়ন করেছে। পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রায় ২০২৫ সালেই পৌঁছে গিয়েছে দেশ। ১ এপ্রিল থেকে সব তেল সংস্থাকেই দেশজুড়ে ইথানল মেশানো পেট্রোল সরবরাহ করতে হবে। সরকারের নতুন লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পেট্রোলে ৩০ শতাংশ ইথানল মেশানো।

পেট্রোলিয়াম মন্ত্রক ২০২৫ সালের জুলাই মাসের একটি রিপোর্টে জানিয়েছে, গত ১০ বছরে অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানোর ফলে বিদেশি মুদ্রায় প্রায় ১.৩৬ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে দেশের।          

বিশ্বব্যাপী এই সঙ্কটের মাঝেই বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সঙ্কটকে ঠান্ডা মাথায় সামলানোর পরামর্শ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, দেশের জ্বালনি সঙ্কট মেটানোর জন্যও সবরকম পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে।
 


```