Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন নীতীশ কুমার! রাজ্যসভায় মনোনয়ন দাখিলের জোর জল্পনা

বিহার ভোটের ফলাফল ঘোষণার দিনই দেওয়াল লিখন পড়া যাচ্ছিল। সম্ভবত সেই দিকেই এগোচ্ছে বিহারের রাজনীতি। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে ‘বিশ সাল বাদ’ মুখ্যমন্ত্রী বদল হতে পারে বিহারে। জোর জল্পনা, খুব শিগগিরই রাজ্যসভায় (Rajya Sabha) মনোনয়ন দাখিল করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।

মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন নীতীশ কুমার! রাজ্যসভায় মনোনয়ন দাখিলের জোর জল্পনা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 March 2026 19:28

দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটের ফলাফল ঘোষণার দিনই দেওয়াল লিখন পড়া যাচ্ছিল। সম্ভবত সেই দিকেই এগোচ্ছে বিহারের রাজনীতি। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে ‘বিশ সাল বাদ’ মুখ্যমন্ত্রী বদল হতে পারে বিহারে। জোর জল্পনা, খুব শিগগিরই রাজ্যসভায় (Rajya Sabha) মনোনয়ন দাখিল করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদ থেকে অবশেষে সরে দাঁড়াবেন নীতিশ এবং তার মাধ্যমেই বিহারে প্রথমবারের জন্য বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা খুলে যেতে পারে।

সূত্রের খবর, আগামিকালই নীতীশ কুমার রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে পারেন। সেই পরিস্থিতিতে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। ইতিমধ্যেই এই সম্ভাবনা ঘিরে পাটনা থেকে দিল্লি—রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতদিন পর্যন্ত পাটনার প্রশাসনিক ক্ষমতা ছাড়তে খুব একটা আগ্রহী ছিলেন না নীতীশ। বিজেপির তরফে বারবার চাপ থাকলেও তিনি মুখ্যমন্ত্রীর পদে থেকেই রাজ্য রাজনীতি সামলাতে চেয়েছেন। কিন্তু চলতি মাসের ১ তারিখ ৭৫ বছরে পা দিয়েছেন নীতীশ কুমার। তার পরেই বিজেপির একাংশ দাবি তুলেছেন, এখন তাঁর জন্য জাতীয় রাজনীতিতে যাওয়ার সময় এসেছে।

এই প্রেক্ষাপটে যদি নীতীশ কুমার রাজ্যসভায় যান, তাহলে বিহারের রাজনীতিতে বড় রদবদল ঘটতে পারে। কারণ, সেক্ষেত্রে জেডিইউ-বিজেপি জোট সরকারের নেতৃত্বে প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী বসানোর সুযোগ তৈরি হবে।

তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহল মনে করছে, খুব শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সেই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল।

পর্যবেক্ষকদের মতে, বিহারে এই পালাবদল ভবিতব্যই ছিল। গত প্রায় দু’দশক ধরে বিজেপির কাঁধের উপর ভর করেই বিহারে মুখ্যমন্ত্রী ছিলেন নীতীশ। অথচ ভোট ফলাফল বলছে, ২০২০ এবং ২০২৫ সালের বিধানসভা ভোটে বিজেপি নীতীশের দল সংযুক্ত জনতার তুলনায় বেশি আসনে জিতেছে। বিজেপির নিচের তলার কর্মী সমর্থকদের প্রত্যাশাও তাই বেড়েছে। এবার তাঁরা ক্ষমতায় নিজেদের মুখ্যমন্ত্রী দেখতে চান। তা ছাড়া নীতীশের কুমারের শরীর ইদানিং ভাল যাচ্ছে না। রাজ্যে এক জন গতিশীল মুখ্যমন্ত্রীও প্রয়োজন। সম্ভবত এই চিত্রনাট্য ভোটের ফল প্রকাশের আগেই লিখে ফেলেছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। এখন তারই বাস্তবায়ন হতে চলেছে।


```