Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের শীর্ষ ১০ দীর্ঘ মেয়াদি মুখ্যমন্ত্রীদের তালিকায় নীতীশ কুমার, কার দৌড় কত দূর ছিল?

দেশের রাজনীতির পাতায় আজ তিনি জুড়লেন নতুন অধ্যায়। দীর্ঘমেয়াদি রাষ্ট্রনায়কদের সারিতে নাম লেখালেন সিকিমের পাওন চামলিং, ওড়িশার নবীন পট্টনায়ক, বাংলার জ্যোতি বসুদের পাশে।

দেশের শীর্ষ ১০ দীর্ঘ মেয়াদি মুখ্যমন্ত্রীদের তালিকায় নীতীশ কুমার, কার দৌড় কত দূর ছিল?

নীতীশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 November 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: দেশে আর কোনও মুখ্যমন্ত্রী (Chief Minister) এত বার শপথ নেননি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) বৃহস্পতিবার দশম বার শপথ নিয়ে এক অনন্য নজির গড়লেন। ৭৪ বছর বয়সে আরও একটি মাইলফলক ছুঁলেন তিনি। প্রায় ১৯ বছরের শাসনকাল নিয়ে ঢুকে পড়লেন দেশের শীর্ষ ১০ দীর্ঘ মেয়াদি (Longest-Serving CM) মুখ্যমন্ত্রীদের তালিকায়।

পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ (Amit Shah) এনডিএ-র (NDA) হেভিওয়েটদের উপস্থিতিতে তাঁর শপথগ্রহণ হয়।

বিহারের (Bihar Election) বক্‌তিয়ারপুরে ১৯৫১ সালে জন্ম নীতীশের রাজনৈতিক যাত্রা শুরু ‘জেপি আন্দোলন’-এর সময়। ১৯৭৭ সালের ভোটে প্রথম লড়লেও জয় আসে ১৯৮৫-তে। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে দলবদল তাঁকে দিয়েছে ‘পল্টু রাম’ উপাধি। আবার প্রশাসনিক সাফল্যের জন্য গোটা রাজ্যে তিনি ‘সুশাসন বাবু’ বলেও পরিচিত।

দেশের রাজনীতির পাতায় আজ তিনি জুড়লেন নতুন অধ্যায়। দীর্ঘমেয়াদি রাষ্ট্রনায়কদের সারিতে নাম লেখালেন সিকিমের পাওন চামলিং, ওড়িশার নবীন পট্টনায়ক, বাংলার জ্যোতি বসুদের পাশে।


দেশের দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা মুখ্যমন্ত্রীদের তালিকা

১. সিকিম- পবন কুমার চামলিং (২৫ বছরের বেশি)
১২ ডিসেম্বর ১৯৯৪ – ২৬ মে ২০১৯

২. ওড়িশা- নবীন পট্টনায়ক (২৪ বছরের বেশি)
৫ মার্চ ২০০০ – ১১ জুন ২০২৪

৩. পশ্চিমবঙ্গ- জ্যোতি বসু (২৩ বছরের বেশি)
২১ জুন ১৯৭৭ – ৫ নভেম্বর ২০০০

৪. অরুণাচল প্রদেশ- গেগং আপাং (২২ বছরের বেশি)
১৮ জানুয়ারি ১৯৮০ – ১৯ জানুয়ারি ১৯৯৯;
৩ অগস্ট ২০০৩ – ৯ এপ্রিল ২০০৭

৫. মিজোরম- লাল থানহাওলা (২২ বছরের বেশি)
৫ মে ১৯৮৪ – ২১ অগস্ট ১৯৮৬;
২৪ জানুয়ারি ১৯৮৯ – ৩ ডিসেম্বর ১৯৯৮;
১১ ডিসেম্বর ২০০৮ – ১৫ ডিসেম্বর ২০১৮

৬. হিমাচল প্রদেশ- বীরভদ্র সিং (২১ বছরের বেশি)
৮ এপ্রিল ১৯৮৩ – ৫ মার্চ ১৯৯০;
৩ ডিসেম্বর ১৯৯৩ – ২৪ মার্চ ১৯৯৮;
৬ মার্চ ২০০৩ – ৩০ ডিসেম্বর ২০০৭;
২৫ ডিসেম্বর ২০১২ – ২৭ ডিসেম্বর ২০১৭

৭. ত্রিপুরা- মানিক সরকার (১৯ বছরের বেশি)
১১ মার্চ ১৯৯৮ – ৯ মার্চ ২০১৮

৮. বিহার- নীতীশ কুমার (প্রায় ১৯ বছর)
৩ মার্চ ২০০০ – ১১ মার্চ ২০০০;
২৪ নভেম্বর ২০০৫ – ২০ মে ২০১৪;
২২ ফেব্রুয়ারি ২০১৫ – ১৯ নভেম্বর ২০২৫ (সম্ভাব্য)

৯. তামিলনাড়ু- এম. করুণানিধি (১৮ বছরের বেশি)
১০ ফেব্রুয়ারি ১৯৬৯ – ৩১ জানুয়ারি ১৯৭৬;
২৭ জানুয়ারি ১৯৮৯ – ৩০ জানুয়ারি ১৯৯১;
১৩ মে ১৯৯৬ – ১৪ মে ২০০১;
১৩ মে ২০০৬ – ১৬ মে ২০১১

১০. পাঞ্জাব- প্রকাশ সিং বাদল (১৮ বছরের বেশি)
২৭ মার্চ ১৯৭০ – ১৪ জুন ১৯৭১;
২০ জুন ১৯৭৭ – ১৭ ফেব্রুয়ারি ১৯৮০;
১২ ফেব্রুয়ারি ১৯৯৭ – ২৬ ফেব্রুয়ারি ২০০২;
১ মার্চ ২০০৭ – ১৬ মার্চ ২০১৭


```