Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পাল্টু চাচা’ নীতীশ কুমারের ফের ডিগবাজি, মোদী-শাহের ‘গুডবয়’ ফেরালেন মুসলিম টুপি

এবার দলবদলুর পাল্টি নয়, এবার রাজ্য মাদ্রাসা বোর্ডের এক অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতার মুকুট পরে থাকতে সেখানে মুসলিমদের টুপি পরানোর প্রস্তাব ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যদিও বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।

‘পাল্টু চাচা’ নীতীশ কুমারের ফের ডিগবাজি, মোদী-শাহের ‘গুডবয়’ ফেরালেন মুসলিম টুপি

নীতীশ কুমার। ফাইল ছবি।

শেষ আপডেট: 21 August 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বৃহস্পতিবার দেখা গেল পাল্টি খেতে। না, না এবার দলবদলুর পাল্টি নয়, এবার রাজ্য মাদ্রাসা বোর্ডের এক অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতার মুকুট পরে থাকতে সেখানে মুসলিমদের টুপি পরানোর প্রস্তাব ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যদিও বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।

বিহার বিধানসভা ভোটের আগে নীতীশ কুমারকে দেখা গেল, এক মুসলিম ব্যক্তির পরিয়ে দিতে যাওয়া টুপি হাত দিয়ে চেপে ধরতে। যদিও এর আগে জেডিইউয়ের সর্বেসর্বা এই নেতাকেই ইফতার পার্টিতে মাথায় ঢাকা দিয়ে বা ফেজ পরে হাসিমুখে বসে থাকতে দেখা গিয়েছে বছরের পর বছর ধরে। এদিন পাটনায় রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের শতবার্ষিকী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বোর্ডের এক সদস্য তাঁকে একটি মুসলিম টুপি পরিয়ে দিতে যান। কিন্তু, নীতীশ সেটি মাথায় না পরে হাতে করে ধরে রাখেন। সেখানে মঞ্চে ফটো সেসনের পর বিহারের সংখ্যালঘু মন্ত্রী জামা খান ফের একবার নীতীশের হাত থেকে টুপিটি নিয়ে তাঁর মাথায় পরিয়ে দিতে যান। তখন নীতীশ হাত দিয়ে ধরে ফেলেন তাঁকে। এবং হেসে টুপিটি মন্ত্রীর মাথায় পরিয়ে দেন।

উল্লেখ্য আগামী নভেম্বরেই রয়েছে বিহার বিধানসভার ভোট। বিহারে প্রায় ১৮ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন। বেশ কয়েকটি আসন মুসলিমদের ভোটেই নির্বাচিত হয়। বহু বছর ধরে ইফতার পার্টিতে নীতীশকে ফেজ পরতে দেখা গিয়েছে। কিন্তু, ফের এনডিএ জোটে যোগ দেওয়ার পর থেকে পাল্টু চাচার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মোদী-শাহের ঘনিষ্ঠ হওয়ার পর থেকে আর মাথায় টুপি পরছেন না নীতীশ।


```