Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজোর মুখে খুশি গিন্নিরা, GST-তে বিরাট ছাঁটাই, ৯০ শতাংশ জিনিসপত্র সস্তা হতে পারে

বিশেষজ্ঞদের ধারণা, পুজো ও দেওয়ালির আগে থেকেই প্রায় ৯০ শতাংশ জিনিসপত্রের দাম সস্তা হয়ে যেতে পারে। ফলে উৎসবের মরশুমে ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে হেঁসেলঘর পর্যন্ত খুশির ফোয়ারা ছুটবে।

পুজোর মুখে খুশি গিন্নিরা, GST-তে বিরাট ছাঁটাই, ৯০ শতাংশ জিনিসপত্র সস্তা হতে পারে

হেঁসেলঘর পর্যন্ত খুশির ফোয়ারা ছুটবে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 21 August 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের মুখে একগাল হাসি ফোটাতে চলেছে জিএসটি-র হারে বিশাল পরিমাণ ছাঁটাই। বিশেষজ্ঞদের ধারণা, পুজো ও দেওয়ালির আগে থেকেই প্রায় ৯০ শতাংশ জিনিসপত্রের দাম সস্তা হয়ে যেতে পারে। ফলে উৎসবের মরশুমে ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে হেঁসেলঘর পর্যন্ত খুশির ফোয়ারা ছুটবে। জিএসটি হারের ছাঁটাই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী বুধবার ১২ শতাংশ ও ২৮ শতাংশ স্তরের স্ল্যাবটাই তুলে দেওয়ার অনুমোদন দিল। ফলে, প্রায় ৯০ শতাংশ পণ্যসামগ্রীর দাম কমবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ছাঁটাই নিয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রিগোষ্ঠীতে। অধিকাংশেরই মত ছিল, জিএসটিতে একটি সর্বজন সুখায়চ নীতি নেওয়ার। বিশেষত মার্কিন শুল্কচাপের ফলে ভারতের ঘাড়ে যে অতিরিক্ত বোঝা চাপতে চলেছে, তার পরিপ্রেক্ষিতে জিএসটি ছাড় দিয়ে সাধারণ মানুষের ঘাড় থেকে মূল্যবৃদ্ধির চাপ কমাতে চাইছিল সরকার।

মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জিএসটি-র চারটি স্ল্যাবকে কমিয়ে দুটিতে অর্থাৎ ৫ ও ১৮ শতাংশকে রাখা হচ্ছে। বাকি দুটি স্ল্যাব অর্থাৎ ১২ ও ২৮ শতাংশ স্ল্যাব বিলোপ করার পরিকল্পনা অনুমোদন পেয়েছে। এই পদক্ষেপকে দ্বিতীয় প্রজন্মের জিএসটি জমানা নাম দেওয়া হয়েছে। এর ফলে কর ব্যবস্থায় আগের থেকে অনেক সহজ ও সুবিধাজনক পরিবেশ ডেকে আনবে।

সর্বোচ্চ হারে ৪০ শতাংশ জিএসটি বজায় থাকছে তামাক জাতীয় পণ্য ও বিলাস ভোগ্যপণ্যের উপর। বিলাসবহুল গাড়িতে যে ৪০ শতাংশ জিএসটি ছিল তা বজায় রাখার সুপারিশ করেছে মন্ত্রিগোষ্ঠী। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৯৯ শতাংশ পণ্য, যেগুলিতে আগে ১২ শতাংশ জিএসটি ছিল, সেগুলিকে ৫ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। এরকমভাবে ৯০ শতাংশ পণ্য, যেগুলি আগে ২৮ শতাংশ জিএসটির বন্ধনীতে ছিল, সেগুলি আনা হবে ১৮ শতাংশ হারে।


```