Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নিতিনই বস, আমি একজন সাধারণ কর্মী মাত্র', বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতির প্রশংসায় মোদী

প্রধানমন্ত্রী আরও জানান, দলই তাঁর কাছে সর্বাগ্রে। সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, “দলের প্রশ্নে নিতিন নবীনই বস। আমি নিজে একজন সাধারণ দলীয় কর্মী মাত্র।” 

'নিতিনই বস, আমি একজন সাধারণ কর্মী মাত্র', বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতির প্রশংসায় মোদী

নিতিন নবীন ও নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 January 2026 13:13

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দলের কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নবীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া নিতিন নবীনের (Nitin Nabin) প্রশংসায় মোদী বলেন, তিনি একজন ‘মিলেনিয়াল’ নেতা, যিনি দলের উত্তরাধিকার বহন করে এগিয়ে নিয়ে যাবেন।

প্রধানমন্ত্রী আরও জানান, দলই তাঁর কাছে সর্বাগ্রে। সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, “দলের প্রশ্নে নিতিন নবীনই বস। আমি নিজে একজন সাধারণ দলীয় কর্মী মাত্র।” তাঁর এই মন্তব্যে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি আস্থা এবং সংগঠনের প্রতি তাঁর দায়বদ্ধতার বার্তাই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

মোদীর বক্তব্যে স্পষ্ট, বিজেপির (BJP News) ভবিষ্যৎ নেতৃত্বের ভার তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে প্রস্তুত, আর সেই যাত্রাপথে নিতিন নবীনের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।

মাত্র ৪৫ বছর বয়সে দেশের শাসক দলের সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্ব। মঙ্গলবার থেকেই বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি (National President) পদে বসতে চলেছেন নিতিন নবীন (Nitin Naveen)। জে পি নাড্ডার (JP Nadda) পর বিজেপির এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিচ্ছেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বয়সের নিরিখে বিজেপির কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি হিসেবে নতুন নজির গড়তে চলেছেন নিতিন।

নিতিন নবীনের রাজনৈতিক পরিচয়ের নেপথ্যেও রয়েছে দীর্ঘ সংগঠনের অভিজ্ঞতা। তাঁর বাবা প্রয়াত নবীন কিশোর সিনহা (Naveen Kishore Sinha) ছিলেন বিজেপির পরিচিত নেতা। ছাত্র রাজনীতিতে হাতেখড়ি এবিভিপি (ABVP)-র মাধ্যমে। সংগঠনের কাজ করতে করতেই ধীরে ধীরে রাজ্য রাজনীতিতে নিজের জায়গা পোক্ত করেন। ২০১০ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। বাঁকিপুর (Bankipur) কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্য রাজনীতিতে নিজের উপস্থিতি জানান দেন। তারপর থেকে ওই কেন্দ্রে ধারাবাহিকভাবে জয়ী হয়ে আসছেন তিনি।

সংগঠনের কাজ, মাঠের রাজনীতি আর কৌশলী নেতৃত্ব-এই তিনের মেলবন্ধনে নিতিন নবীনকে ভবিষ্যতের মুখ হিসেবে তুলে ধরেছে বিজেপি। এবার সর্বভারতীয় সভাপতি হিসেবে তাঁর কাঁধে গোটা দেশের সংগঠন সামলানোর গুরুদায়িত্ব।

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। গত ডিসেম্বরেই তাঁকে কার্যনির্বাহী সভাপতি (Executive President) পদে বসানো হয়েছিল। দলের অন্দরমহলে তখন থেকেই স্পষ্ট ছিল, ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিতিন নবীনই বিজেপির বড় ভরসা। সোমবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর রিটার্নিং অফিসারকে লক্ষ্মণ (K Laxman) জানান, একমাত্র প্রার্থী হিসেবে নিতিন নবীন থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


```