Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে নামানো হল নির্মলা সীতারমনের বিমান, হঠাৎ কী হল

বৃহস্পতিবার দুপুরে তীব্র ঘূর্ণাবর্ত ও ভারী বৃষ্টির জেরে তাঁর বিমানের (Nirmala Sitaraman Flight Emergency Landing) জরুরি অবতরণ হয় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে।

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে নামানো হল নির্মলা সীতারমনের বিমান, হঠাৎ কী হল

নির্মলা সীতারমন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 October 2025 22:36

দ্য ওয়াল ব্যুরো: ভুটান সফরে (Bhutan) যাওয়ার পথে বিপাকে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। বৃহস্পতিবার দুপুরে তীব্র ঘূর্ণাবর্ত ও ভারী বৃষ্টির জেরে তাঁর বিমানের (Nirmala Sitaraman Flight Emergency Landing) জরুরি অবতরণ হয় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। সূত্রের খবর, আবহাওয়া খারাপ থাকায় ভুটান যাত্রা বাতিল করেন অর্থমন্ত্রী। রাতে তিনি শিলিগুড়িতেই অবস্থান করবেন বলে প্রশাসন জানিয়েছে।

অর্থমন্ত্রীর বিমানটি ভুটানের থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হিমালয়ের আকাশপথে প্রবল অস্থিরতা দেখা দেয়। ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ ও প্রবল দমকা হাওয়ার কারণে পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটিকে বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জরুরি প্রটোকল চালু করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, “নির্মলা সীতারমন সম্পূর্ণ নিরাপদ আছেন। আবহাওয়া অনুকূল না হওয়ায় তাঁর সফরসূচিতে আপাতত পরিবর্তন করা হয়েছে।”

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া ঠিকঠাক না হওয়ায়, অর্থমন্ত্রী শিলিগুড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। প্রশাসনের সহায়তায় শহরের এক পাঁচতারা হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়, সঙ্গে ছিল কড়া নিরাপত্তাও। শুক্রবার সকালে আবহাওয়া স্বাভাবিক হলে তিনি পুনরায় ভুটানের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়ার গোলযোগ

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অর্থমন্ত্রীর এই ভুটান সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের আর্থিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। থিম্পুতে তাঁর ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী দাশো চেরিং তোবগের সঙ্গে বৈঠক করার কথা ছিল। আলোচনার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে হাইড্রো পাওয়ার, ডিজিটাল পেমেন্ট, টেকসই উন্নয়ন ও পর্যটন খাত।

নির্মলা সীতারমন ভুটানে ভারত-সমর্থিত বিভিন্ন প্রকল্প যেমন কুরিচ্ছু জলবিদ্যুৎ প্রকল্প, গ্যালসুং একাডেমি এবং পুনাখা জং পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। এছাড়া স্থানীয় বাজারে তিনি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহারের লাইভ প্রদর্শনও দেখবেন— যা দুই দেশের মধ্যে ডিজিটাল আর্থিক সংযোগের প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অর্থমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভারত-ভুটান সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।


```